ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সহিংসতা বন্ধে সরকার ব্যর্থ, অভিযোগ সাদিক কায়েমের খিলগাঁওয়ে মিনি কোল্ড স্টোরেজ উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান চিফ হুইপের সৌদি আরবে এক মাস ধরে নিখোঁজ মিঠাপুকুরের স্বপন মিয়া নারী কর্মীকে জুতাপেটা করা বিএলআরআই কর্মকর্তা খায়রুল বাশারেরে দুর্নীতিতে পিএইচডি গন্ধর্বপুর পানি প্রকল্পে পিডি ওয়াহিদুল ইসলাম মুরাদের কাছে জবাব চায় নগরবাসী সড়ক দুর্ঘটনায় মেধাবী শিক্ষার্থী নিহত, বাবা গুরুতর আহত মুসলিম ধর্ম অবমাননার অভিযোগে কারিনা কাপুরকে আইনি নোটিস আমতলীতে পুলিশ কর্মকর্তাকে ছাত্রলীগ নেতার হুমকি, ফাঁস কল রেকর্ড

পটুয়াখালীতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত

মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১০ টায় জেলা শিল্পকলা একাডেমীতে সদর উপজেলার দেড় শতাধিক বীর মুক্তিযোদ্ধাকে রজনীগন্ধা ফুলের স্টিকার ও ব্যাজ পরিয়ে সংম্বর্ধিত করেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।

পরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার এর সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) চন্দন করের সঞ্চালনায় মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ, মেজর ইমরুল কায়েস মেহেদী, বীর মুক্তিযোদ্ধা এ্যাড.সরদার আব্দুর রশিদ, জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি গোলাম কিবরিয়া মৃধা, জেলা জাতীয়তাবাদী দল বিএনপির আহবায়ক স্নেহাংশু সরকার কুট্টি, বীর মুক্তিযোদ্ধা এস এ জলিল হিরু, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্টির সভাপতি মো. কামাল হোসেন, জেলা জামায়াতের আমীর এ্যাড. নাজমুল আহসান, জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মুফতী হাবিবুর রহমান, জেলা জমিয়াতে ওলামায়ে ইসলাম বাংলাদেশ’র সভাপতি আব্দুল হক কাওসারী, জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক শাহ আলম শিকদার, সদর জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা সন্তান দলের মো. হুমায়ুন কবির।

এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা প্রশাসন ও বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও দুপুর সাড়ে ১২ টায় ডিসি স্কয়ারে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে তিনদিন ব্যাপী বিজয় মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীনসহ অন্যান্য অতিথিবৃন্দ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লালপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

পটুয়াখালীতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় ১২:০৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪