সংবাদ শিরোনাম ::
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চপর্যায়ের কমিটি গঠন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: চীফ হুইপ নূরুল ইসলাম মণি সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে মনিটরিংয়ের আওতায় আনতে হবে : শিক্ষামন্ত্রী আড়াল ভেঙে ফিরছেন বুবলী মাদক কারবারিদের এলাকা থেকে বিতাড়িত করার দাবিতে ফুঁসে উঠেছে চাঁপাইনবাবগঞ্জের এলাকাবাসী ‘আমার সঙ্গী তো আর্জেন্টিনারই’ স্পেনের মুখোমুখি হওয়ার আগে রোনালদোর রসিকতা জুনে মূল্যস্ফীতি কমে ৯.১৬ শতাংশ ব্রাহ্মণবাড়িয়ায় মাইকে ঘোষণা দিয়ে ৩ গ্রামের সংঘর্ষ খেলা শেষ, খোদা হাফেজ : মাহফুজ আলম

মিঠাপুকুরে যথাযত মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত

আজ সোমবার (১৬ ডিসেম্বর)। বাঙালি জাতির আত্মগৌরবের দিন। ১৯৭১ সালের এই দিনে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জন করে বাংলাদেশ। এই বিজয়ের মধ্য দিয়ে বিশ্ব-মানচিত্রে অভ্যুদয় ঘটে স্বাধীন ও সার্বভৌম হানাদারমুক্ত বাংলাদেশ নামের রাষ্ট্রের। দিবসটি উপলক্ষে দেশের প্রতিটি বিভাগ, জেলা, উপজেলায় নানা আয়োজন মধ্যে দিয়ে পালিত হচ্ছে।

রংপুরের মিঠাপুকুর উপজেলায় নানান কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হল, সকাল সাড়ে ৬টায় মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে স্বাধীনতার অমর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার বিকাশ চন্দ্র বর্মণসহ উপজেলার সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী ও সাধারণ মানুষ। এর আগে, ৩১ বার তোপধ্বনির মাধ্যম দিয়ে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে সেখানে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলার বিভিন্ন রাজনৈতিক দল, মিঠাপুকুর প্রেস ক্লাবসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন।

সকাল ৯ টায় উপজেলা চত্বরে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন ও সালাম গ্রহণ করেন উপজেলা প্রশাসন। এছাড়া, মহান বিজয় দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, বিজয় মেলা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ দিনভর নানান আয়োজনে কর্মসূচির পালন করেছে উপজেলা প্রশাসন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চপর্যায়ের কমিটি গঠন

মিঠাপুকুরে যথাযত মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত

আপডেট সময় ১১:৪৯:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪