ঢাকা ০৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খিলগাঁওয়ে মিনি কোল্ড স্টোরেজ উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান চিফ হুইপের সৌদি আরবে এক মাস ধরে নিখোঁজ মিঠাপুকুরের স্বপন মিয়া নারী কর্মীকে জুতাপেটা করা বিএলআরআই কর্মকর্তা খায়রুল বাশারেরে দুর্নীতিতে পিএইচডি গন্ধর্বপুর পানি প্রকল্পে পিডি ওয়াহিদুল ইসলাম মুরাদের কাছে জবাব চায় নগরবাসী সড়ক দুর্ঘটনায় মেধাবী শিক্ষার্থী নিহত, বাবা গুরুতর আহত মুসলিম ধর্ম অবমাননার অভিযোগে কারিনা কাপুরকে আইনি নোটিস আমতলীতে পুলিশ কর্মকর্তাকে ছাত্রলীগ নেতার হুমকি, ফাঁস কল রেকর্ড ঋণ নয়, জলবায়ু মোকাবিলায় অনুদান চান প্রধানমন্ত্রী ইরানে ফের হামলার প্রস্তুতি নেতানিয়াহুর, আপত্তি আইজেনকোটের

চাঁদা না দেওয়ায় হাতুড়িপেটা, মোহাম্মদপুরে শ্রমিক দলের দুই নেতা আটক

রাজধানীর মোহাম্মদপুরে যানবাহন চালকরা চাঁদা না দিলে তাদেরকে হাতুড়িপেটা করে টাকা আদায় করত একটি চক্র।

এ সময় যে অফিস থেকে চাঁদাবাজদের নিয়ন্ত্রণ করা হতো সে অফিসে তালা লাগিয়ে দেয় সেনাবাহিনী। মিজানুর রহমান নামে এক ভুক্তভোগী অটোরিকশাচালক চাঁদাবাজির ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন।

আটকরা হলেন- থানা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক দুলাল মাঝি ওরফে ব্রাদার্স দুলাল ও শ্রমিক দল নেতা মো. শাহীন। তারা থানা শ্রমিক দলের বহিষ্কৃত নেতা ফজলুর রহমানের সঙ্গে রাজনীতি করতেন।

জানা যায়- মোহাম্মদপুর তিন রাস্তা মোড় এলাকায় বাস, ট্রাক, লেগুনা ও অটোরিকশাচালকদের মারধরসহ হাতুড়িপেটা করে চাঁদা তুলছিল চক্রটি। আর এই চাঁদাবাজি নিয়ন্ত্রণ করা হতো শ্রমিক দলের বহিষ্কৃত নেতা ফজলুর রহমানের অফিস থেকে। চাঁদা না দেওয়ায় কয়েকজন প্রতিবন্ধীর অটোরিকশা আটকে চালকদের মারধর করে চক্রটি। ওই সময় চালক ও স্থানীয় চক্রের দুই সদস্যকে আটক করে সেনাবাহিনীর হাতে তুলে দেয়। পরে সেনাবাহিনীর একটি টিম এসে চাঁদাবাজদের নিয়ন্ত্রণকারী ফজলুর রহমানের অফিসে তালা লাগিয়ে দেয়।

চাঁদাবাজির শিকার জাগরণ প্রতিবন্ধী কল্যাণ সংস্থার মোহাম্মদপুর থানা সভাপতি মো. নাসির বলেন, আমাদের অটোরিকশা আটকে ৫০ টাকা করে চাঁদা আদায় করছিল চক্রের সদস্যরা। যখন চাঁদাদানে অস্বীকৃতি জানানো হয় তখন হাতুড়ি দিয়ে কয়েকজনকে পিটিয়ে আহত করা হয়। আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। তখন দুই চাঁদাবাজকে আটক করে সেনাবাহিনীর হাতে তুলে দিই। তারা শ্রমিকদল নেতা পরিচয় দিয়ে আমাদেরও মারধর করতে চাইছিল। সেনাবাহিনীর সহায়তায় আমরা তাদের থানায় পাঠিয়ে অফিসে তালা লাগিয়ে দিই।

এ বিষয়ে মোহাম্মদপুর থানা শ্রমিক দলের সভাপতি আলী কায়সার পিন্টু বলেন, চাঁদাবাজির সময় স্থানীয়রা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক দুলাল মাঝি ওরফে ব্রাদার্স দুলাল ও তাদের সঙ্গে রাজনীতি করা মো. শাহীন নামে দুজনকে আটক করে সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছে।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান জানান, এ ঘটনায় ভুক্তভোগীরা একটি অভিযোগ দিয়েছে। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খিলগাঁওয়ে মিনি কোল্ড স্টোরেজ উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী

চাঁদা না দেওয়ায় হাতুড়িপেটা, মোহাম্মদপুরে শ্রমিক দলের দুই নেতা আটক

আপডেট সময় ০৮:২৭:২১ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪