সংবাদ শিরোনাম ::
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চপর্যায়ের কমিটি গঠন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: চীফ হুইপ নূরুল ইসলাম মণি সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে মনিটরিংয়ের আওতায় আনতে হবে : শিক্ষামন্ত্রী আড়াল ভেঙে ফিরছেন বুবলী মাদক কারবারিদের এলাকা থেকে বিতাড়িত করার দাবিতে ফুঁসে উঠেছে চাঁপাইনবাবগঞ্জের এলাকাবাসী ‘আমার সঙ্গী তো আর্জেন্টিনারই’ স্পেনের মুখোমুখি হওয়ার আগে রোনালদোর রসিকতা জুনে মূল্যস্ফীতি কমে ৯.১৬ শতাংশ ব্রাহ্মণবাড়িয়ায় মাইকে ঘোষণা দিয়ে ৩ গ্রামের সংঘর্ষ খেলা শেষ, খোদা হাফেজ : মাহফুজ আলম

পটুয়াখালীর গলাচিপায় ৬ শতাধিক পরিবার পেল শীতবস্ত্র

“বাবা এ্যাতো (বেশি) শীতে একটা পাতলা কাতা (কাঁথা) গায় (শরীরে) দিয়ে সারা রাইত (রাত) কাডাই (কাটানো), আমারে কম্বল দেওনে (দেয়ায়) এহন (এখন) রাইতে শান্তিতে ঘুমাইতে পারমু (পারবো), আল্লাহর কাছে দোয়া করি হ্যাগো (তাঁদেরকে) শান্তিতে রাখে।” কথাগুলো বলছিলেন -রাবেয়া বেগম (৬৫) নামের এক বিধবা মহিলা। তার মত শত শত মহিলা পেল শীতবস্ত্র (কম্বল)।

গত ১১ ও১২ডিসেম্বর সোম ও মঙ্গলবার পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার হরিদেবপুরে ‘মুহম্মদ ইউসুফ মিয়া-জাহানারা স্মৃতি কমপ্লেক্স’ এর সহযোগিতায় ‘সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম)’ এর বাস্তবায়নে ‘ফেরদৌসী নারী ও শিশু কল্যাণ কেন্দ্র, গলাচিপা, পটুয়াখালী এর আয়োজনে শীতবস্ত্র বিতরণ কমর্সুচি-২৪/২৫ আওতায় প্রায় ৬ শতাধিক পরিবারকে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সামাজিক ও রাজনৈতিক গণ্যমান্য ব্যক্তিবর্গ।

‘মুহম্মদ ইউসুফ মিয়া-জাহানারা স্মৃতি কমপ্লেক্স’ এর ইনচার্জ আতিকুর রহমান শাহিন জানান, “আমরা প্রতিষ্ঠাতা পরিচালক এম সাইফুল আলম (জাকির) এর নির্দেশনা ও সহযোগিতায় গোলখালী ইউনিয়ন ও এর আশপাশের এলাকার অসচ্ছল, বিধবা, এতিম ও বয়স্কদের তালিকা করে সেসকল পরিবাররের কাছে শীতবস্ত্রগুলো তুলে দিয়েছি। মুহম্মদ ইউসুফ মিয়া-জাহানারা স্মৃতি কমপ্লেক্স’ অত্র এলাকায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থিক, সামাজিক, স্বাস্থ্য ও শিক্ষার উন্নয়নে ব্যাপকভাবে কাজ চালিয়ে যাচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চপর্যায়ের কমিটি গঠন

পটুয়াখালীর গলাচিপায় ৬ শতাধিক পরিবার পেল শীতবস্ত্র

আপডেট সময় ১১:৪০:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪