ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান চিফ হুইপের সৌদি আরবে এক মাস ধরে নিখোঁজ মিঠাপুকুরের স্বপন মিয়া নারী কর্মীকে জুতাপেটা করা বিএলআরআই কর্মকর্তা খায়রুল বাশারেরে দুর্নীতিতে পিএইচডি গন্ধর্বপুর পানি প্রকল্পে পিডি ওয়াহিদুল ইসলাম মুরাদের কাছে জবাব চায় নগরবাসী সড়ক দুর্ঘটনায় মেধাবী শিক্ষার্থী নিহত, বাবা গুরুতর আহত মুসলিম ধর্ম অবমাননার অভিযোগে কারিনা কাপুরকে আইনি নোটিস আমতলীতে পুলিশ কর্মকর্তাকে ছাত্রলীগ নেতার হুমকি, ফাঁস কল রেকর্ড ঋণ নয়, জলবায়ু মোকাবিলায় অনুদান চান প্রধানমন্ত্রী ইরানে ফের হামলার প্রস্তুতি নেতানিয়াহুর, আপত্তি আইজেনকোটের জন্মনিয়ন্ত্রণের বড়ি কিনতে ৯৬ কোটি টাকা ব্যয় করবে সরকার

সীমান্ত দিয়ে আসা ভারতীয় গরু ফেরত দিল বিজিবি

দিনাজপুরের হিলি সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় মালিকের কাছে গরু হস্তান্তর করে সম্প্রীতির নজির স্থাপন করল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার বিকালে হিলি সীমান্তের মেইন পিলার ২৮৫/০৩ এস সংলগ্ন শূন্য রেখায় বিজিবি ও বিএসএফের সদস্যদের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে গরুটি ফেরত দেওয়া হয়। মঙ্গলবার সন্ধ্যায় সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে চলে আসে গরুটি।

পতাকা বৈঠকে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের পক্ষে নেতৃত্ব দেন বিজিবির সিপি ক্যাম্পের কমান্ডার শাহাদাত হোসেন এবং ভারতীয়  সীমান্তরক্ষী বাহিনীর পক্ষে ছিলেন বিএসএফের হিলি ক্যাম্পের ইন্সপেক্টর শিবচারণ।

সুবেদার শাহাদাত হোসেন বলেন, মঙ্গলবার সন্ধ্যায় ভারতীয় একজন মালিকের গরু হিলি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করে। পরে বিএসএফের পক্ষ থেকে গরুটি আমাদের কাছে ফেরত চাওয়া হয়। বুধবার পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফের কাছে গরুটি ফেরত দেওয়া হয়েছে। এ সময় বিএসএফ সদস্যরা প্রকৃত মালিকের কাছে গরুটি হস্তান্তর করে।

তিনি আরও বলেন, এটি সীমান্তে যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রয়েছে তার একটি দৃষ্টান্ত। বিজিবি বরাবরই আন্তরিকতা বজায় রেখে দায়িত্ব পালন করে। এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান চিফ হুইপের

সীমান্ত দিয়ে আসা ভারতীয় গরু ফেরত দিল বিজিবি

আপডেট সময় ০২:৪২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪