ঢাকা ০৫:১৫ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেড় বিলিয়ন ডলার আকুর বিল পরিশোধ, কমলো রিজার্ভ শেষ হচ্ছে অপেক্ষা, বৃহস্পতিবার প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ চিকিৎসা শিক্ষার বিকাশে আট দশক ধরে অবদান রেখে চলেছে ঢামেক : প্রধানমন্ত্রী ১০ নম্বর জার্সি কোনোদিনই পেতেন না মেসি, কী ঘটেছিল তখন? ভূমি দখল ও আর্থিক প্রতারণার অভিযোগে অভিযুক্ত আলী আফজাল রোনালদোর বিদায়ের মধ্যেই মেসির স্ত্রীকে জর্জিনার উপহার সরকারি চাকরিতে ৫ লাখ পদে নিয়োগ নিয়ে সুখবর প্রধানমন্ত্রীর নির্দেশনা পেয়ে যা বললেন ভোক্তা অধিকারের জব্বার মণ্ডল সংবাদ প্রকাশের পর কালুখালীর অসহায় রাসেল মণ্ডলের পাশে উপজেলা প্রশাসন গণতন্ত্র শক্তিশালী করতে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের

কুমিল্লায় বন্যপ্রাণী তক্ষক বিক্রি করতে এসে দুই যুবক আটক

কুমিল্লার লালমাইয়ে বন্যপ্রাণী তক্ষক বিক্রি করতে এসে দুই যুবককে আটক পুলিশের সোপর্দ করেছে এলাকাবাসী। উপজেলার শানিচোঁ বাজারে তাদের আটক করা হয়। বুধবার (১১ ডিসেম্বর) সকালে লালমাই থানার ওসি মো. শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহ আলম বলেন, আটককৃতদের হেফাজত থেকে একটি তক্ষক উদ্ধার করা হয়েছে। সিনিয়র পুলিশ অফিসারদের পরামর্শক্রমে আজ বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা বন্যপ্রণী অধিদপ্তরের কর্মকতাদের সঙ্গে আলোচনা করে আইগত ব্যবস্থা নেয়া হবে।

আটককৃতরা হলেন- মুন্সীগঞ্জ সদরের পুকুরপাড়া গ্রামের মৃত সুলতানের ছেলে ইবরাহিম শেখ (৪৫) ও কুমিল্লার তিতাস উপজেলার সাতানি গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে হুমায়ুন কবির (৪৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার বেলা ১১ টায় শানিচোঁ বাজারে তক্ষক বিক্রি করতে আসা দুই যুবককে আটক করে উত্তম মধ্যম দেয় স্থানীয় জনতা। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশের পৃথক দুটি দল ঘটনাস্থলে যায় এবং উত্তেজিত জনতার রোষানল থেকে উদ্ধার করে তাদের থানা নিয়ে যায় পুলিশ। এ সময় আটককৃতদের হেফাজত থেকে ঔষধের বাক্সবন্দী একটি তক্ষক উদ্ধার করা হয়।

শানিচোঁ বাজার ব্যবসায়ী এয়াকুব, জামাল হোসেন বলেন, তক্ষক পাচারের ঘটনায় আটককৃতদের সাথে লালমাই উপজেলার ভুশ্চি, শানিচোঁ, দত্তপুর ও নোয়াখালীর কয়েকজন প্রতারক জড়িত। আটকের আগে পরেও চক্রের সদস্যদের শানিচোঁ বাজারে দেখা গেছে। তবে সেনাবাহিনী ও পুলিশের উপস্থিতি দেখে তারা পালিয়ে যায়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেড় বিলিয়ন ডলার আকুর বিল পরিশোধ, কমলো রিজার্ভ

কুমিল্লায় বন্যপ্রাণী তক্ষক বিক্রি করতে এসে দুই যুবক আটক

আপডেট সময় ০৬:৫০:৪৭ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪