সংবাদ শিরোনাম ::
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চপর্যায়ের কমিটি গঠন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: চীফ হুইপ নূরুল ইসলাম মণি সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে মনিটরিংয়ের আওতায় আনতে হবে : শিক্ষামন্ত্রী আড়াল ভেঙে ফিরছেন বুবলী মাদক কারবারিদের এলাকা থেকে বিতাড়িত করার দাবিতে ফুঁসে উঠেছে চাঁপাইনবাবগঞ্জের এলাকাবাসী ‘আমার সঙ্গী তো আর্জেন্টিনারই’ স্পেনের মুখোমুখি হওয়ার আগে রোনালদোর রসিকতা জুনে মূল্যস্ফীতি কমে ৯.১৬ শতাংশ ব্রাহ্মণবাড়িয়ায় মাইকে ঘোষণা দিয়ে ৩ গ্রামের সংঘর্ষ খেলা শেষ, খোদা হাফেজ : মাহফুজ আলম

মঠবাড়িয়ায় মাদ্রাসার ছাত্রদের দিয়ে জমি দখল চেষ্টার অভিযোগ

পিরোজপুরের মঠবাড়িয়ায় টিকিকাটা নূরিয়া কামিল মাদ্রাসার ছাত্রদের দিয়ে বসত ঘর ভাংচুর করে জমি দখল চেষ্টার অভিযোগ উঠেছে কর্তৃপক্ষের বিরুদ্ধে। এঘটনায় অভিভাবক ও সচেতন মহলে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিষয়টির সুষ্ঠু বিচারের দাবি জানিয়ে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার। মঙ্গলবার বিকেলে ভুক্তভোগী পরিবারগুলোর অর্ধশত নারীপুরুষ এ মানববন্ধন কর্মসূচি পালন করে। এসময় ভুক্তভোগীদের মধ্যে বক্তব্য রাখেন মাসুম মৃধা, হিরু মৃধা, আঃ আজিজ মৃধা, হাওয়া বেগম, শহিদুল ইসলাম প্রমূখ। বক্তরা বলেন আমাদের পূর্ব পুরুষরা টিকিকাটা নূরিয়া কামিল মাদ্রাসায় জমি দিয়ে প্রতিষ্ঠিত করেন। কিন্তু উক্ত মাদ্রাসার মধ্যে কর্তৃপক্ষরা কিছু অংশ জমি অবৈধভাবে দখল করে আছেন। ভুক্তভোগীরা জানান, তাদের দীর্ঘদিনের ভোগ দখলীয় জমি মাদ্রাসা কর্তৃপক্ষ তাদের দাবী করে আসছে এবং মাদ্রাসার অধ্যক্ষ সহ কতিপয় লোকজন বিভিন্ন সময়ে হামলা চালায়। তারই ধারাবাহিকতায় গত সোমবার সকালে মাদ্রাসার ছাত্রদের দিয়ে তাদের জমিতে থাকা গাছপালা কর্তনসহ ঘরে হামলা চালায়। এমনকি তাদের ঘরে থাকা পানির মটরসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়। অভিযোগ সম্পর্কে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু জাফর বলেন, ওই জমি ১০০ বছর ধরে মাদ্রাসার দখলে ছিলো। সম্প্রতি ওই জমি অভিযোগকারীরা দখল করে নেয়। মাদ্রাসার জমি ছাত্ররা পুনরায় দখলে নেয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মীর একেএম আবুল খায়ের বলেন, জমি নিয়ে বিরোধ থাকলে সেটা আইনগত ভাবে সমাধান করা যেতো৷ ছাত্রদের দিয়ে জমি দখল করা বিধিসম্মত হয়নি৷

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাউয়ূম বলেন, এঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি৷ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে৷

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চপর্যায়ের কমিটি গঠন

মঠবাড়িয়ায় মাদ্রাসার ছাত্রদের দিয়ে জমি দখল চেষ্টার অভিযোগ

আপডেট সময় ০৪:৫৭:৫১ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪