ঢাকা ০৪:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

মঠবাড়িয়ায় সিঁধ কেটে নৌবাহিনী কর্মকর্তার বসতঘরে চুরি

পিরোজপুরের মঠবাড়িয়ায় গভীর রাতে সিঁধ কেটে হারেজ আকন নামের এক নৌবাহিনী কর্মকর্তার বসতঘরে চুরি সংগঠিত হয়েছে। ঘটনাটি ঘটেছে ৯ ডিসেম্বর সোমবার দিবাগত গভীর রাতে দক্ষিণ বড়মাছুয়া গ্রামে। নৌবাহিনী কর্মকর্তা হারেজ আকন দক্ষিণ বড়মাছুয়া গ্রামের মৃত মোকলেছুর রহমানের ছেলে। বিষয়টি সম্পর্কে ভুক্তভোগী হারেজ আকনের স্ত্রী সেতারা বেগম জানান, আমি বিগত কয়েকদিন আগে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে খুলনায় যাই।

১০ ডিসেম্বর মঙ্গলবার সকালে বাড়ি থেকে ফোন দিয়ে বলে রাতে বসতঘরে সিঁধ কেটে চুরি হয়েছে। পরে আমি বাড়িতে এসে দেখি বসতঘরে থাকা একটি ট্রাংয়ের মধ্যে আমার পড়নের শাড়ি, স্বর্ণালংকার সহ ঘরে থাকা সুপারী চুরি করে নিয়ে গেছে। যাহার বর্তমান বাজার মূল্যে আনুমানিক ৪ লক্ষাধিক টাকার মালামাল হবে। তবে উক্ত চোররা আমার কোন পরিচিত লোক মনে হয়। আমি চুরির বিষয়টি সম্পর্কে প্রশাসনের কাছে সঠিক তদন্তের দাবি জানাই। এবিষয়ে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মামুন জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গন্ধর্বপুর পানি প্রকল্পে পিডি ওয়াহিদুল ইসলাম মুরাদের কাছে জবাব চায় নগরবাসী

মঠবাড়িয়ায় সিঁধ কেটে নৌবাহিনী কর্মকর্তার বসতঘরে চুরি

আপডেট সময় ০৪:৩৫:০৮ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪