পিরোজপুরের মঠবাড়িয়ায় জমির সিমানার বেড়া ভেঙ্গে ফেলে জমি দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার ১০ নং হলতা গুলিশাখালী ইউনিয়নের কবুতর খালী গ্রামে। এ ঘটনাকে কেন্দ্র করে ভুক্তভোগী নিজাম তালুকদার মঠবাড়িয়া থানায় একটি সাধারণ ডাইরি করেন। অভিযোগ সুত্রে জানা যায়, কবুতর খালী মৌজার ১১২ নং খতিয়ানের ১৭৪৭ নং দাগের ৬৬ শতাংশ জমি নিজাম তালুকদার তার বাবার পৈত্রিক সম্পত্তি হিসেবে দীর্ঘ বছর যাবত ভোগদখলে ছিলেন বলে জানান। গত ১৫ বছর আগে কবুতর খালি গ্রামের এক নাম্বর ওয়ার্ড এর ইউপি সদস্য আমির হোসেন সিরাজি তার শ্বাশুড়ি ফিরোজা বেগমের নামে জমি পাওয়ার দাবিতে ভোগদখলে যায়, গত ১ বছর পূর্বে নিজাম তালুকদার পুনরায় জমি দখলে নিয়ে জমির সিমানায় বেড়া দিয়ে আটকিয়ে রাখে বলে দাবি করেন। কিন্তু ৭ ডিসেম্বর শনিবার বিকালে আমির হোসেন সিরাজী পুনরায় জমির দাবীতে তার স্বজন এনায়েত হোসেন সোনা তালুকদার, দুলাল হোসেন, বেল্লাল হোসেন সহ স্থানীয় সিদ্দিক তালুকদার এর ছেলে রফিকুল তালুকদার এর নেতৃত্বে ভাড়াটিয়া লোকজন নিয়ে জমির সিমানার বেড়া ভেঙে ফেলে জীবন নাশের হুমকি প্রাদান করেন বলে অভিযোগ করেন। বিষয়টি নিয়ে ভুক্তভোগী নিজাম তালুকদার সহ তার পরিবারের লোকজন নিরাপত্তা হীনতায় ভুগছেন এবং প্রশাসনের কাছে সঠিক বিচারের দাবি জানিয়েছেন। এ ব্যাপারে অভিযুক্ত ইউপি সদস্য আমির হোসেন সিরাজীর কাছে জানতে চাইলে তিনি ভাংচুরের ঘটনাটি অস্বীকার করে বলেন, উক্ত জমি দীর্ঘদিন যাবত আমি ভোগদখল করে আসছি। শনিবারে নিজাম তালুকদার ও তার দলবলরা জোর পূর্বক দখল করার পায়তারা চালায়। সেই বিষয়ে আমরা বাঁধা প্রদান করি।
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় জমির সিমানার বেড়া ভেঙে দখল চেষ্টার অভিযোগ
-
মঠবাড়িয়া প্রতিনিধি : - আপডেট সময় ০৭:১৮:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪
- ৬৫০ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ

























