বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মাদারীপুরের যুব উন্নয়ন অফিসের সামনে গুলিবিদ্ধ হয়ে মারা যান তাওহীদ সন্নামাত। এ হত্যা মামলায় সোমবার দুপুরে শহরের বিসিক শিল্প এলাকা থেকে মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দেকে গ্রেফতার করে সদর মডেল থানা পুলিশ।
এ ঘটনায় মাদারীপুর জেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুল হাসান বাদী হয়ে সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মাদারীপুর জেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুল হাসান বলেন, শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকাকালীন এ বিষয় নিয়ে কথা বলতেও মানুষ ভয় পেতেন। এখনো তাদের আচরণ পরিবর্তন হয়নি। একটি ভিডিওতে দেখলাম কাজল কৃষ্ণ দে সাংবাদিকদের দিকে তেড়ে আসছেন মারার জন্য। বিষয়টি দুঃখজনক। সাংবাদিকরা তো ভিডিও করবেই।
মাদারীপুর সদর মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, সোমবার দুপুরে শহরের বিসিক শিল্প এলাকা থেকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দেকে গ্রেফতার করা হয়েছে। তিনি তাওহীদ সন্নামাত হত্যা মামলার এজাহারনামীয় আসামি। পরে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। তেড়ে আসার বিষয়টি দুঃখজনক।
আমাদের মার্তৃভূমি ডেস্ক : 






















