কুমিল্লায় যোগদান উপলক্ষে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সকালে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায কুমিল্লার নবাগত পুলিশ সুপার নাজির আহমেদ খান বলেন, কুমিল্লাবাসী যেন থানার সামনে গিয়ে আতঙ্কগ্রস্ত না হয়, বরং থানাকে ভরসার জায়গা মনে করে । কুমিল্লা সাম্প্রদায়িক সম্প্রীতির জেলা উল্লেখ করে সম্প্রীতি নিয়ে এ জেলার ঐতিহ্য ধরে রাখতে সাংবাদিকদের সহায়তার আশাবাদ ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুকসহ কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আরাফাতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) খন্দকার আশফাকুজ্জামানসহ অন্যান্য পুলিশ কর্মকর্তরা ও কুমিল্লায় কর্মরত প্রিন্ট ও ইলেট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
নবাগত পুলিশ সুপার বলেন, কেউ ধর্মীয় বিদ্বেষ ও উসকানিমূলক লেখালেখি যাতে না করতে পারে সে বিষয়টির দিকে খেয়াল রাখবেন। জুলাই বিপ্লব পরবর্তী নতুন কুমিল্লা গড়তে পুলিশ বদ্ধপরিকর।
মোঃ মাহফুজ আনোয়ার জেলা প্রতিনিধি কুমিল্লা 



















