সংবাদ শিরোনাম ::
আমির খানের তৃতীয় স্ত্রী গৌরী স্প্র্যাটের সম্পদের পরিমাণ কত? উদ্যোক্তা ও সমিতির সদস্যদের মাঝে ঋণ বিতরণ, গোপালগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ইসিতে এনআইডির জরুরি সেবা বন্ধ প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি’র প্রধান নির্বাহীর সাক্ষাৎ রাজশাহীতে অফিসেই সংসার পেতেছেন যুব উন্নয়ন কর্মকর্তা শরীফুল ইসলাম মুগদায় ‘কিটুবাজার ডটকম’এর আড়ালে ভেজাল ওষুধের কারখানার সন্ধান গণপূর্তের নির্বাহী প্রকৌশলী কামরুল হাসানের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ড ও দুর্নীতির বিস্তর অভিযোগ বিনিয়োগকারীদের স্বপ্ন লুটে ৩০০ কোটি টাকার সাম্রাজ্য গড়ার অভিযোগ দেশ ছাড়ছেন দুদকের চার্জশিটভুক্ত আসামি মামুন বড়লেখার সাবাজপুর চা বাগানের বিরুদ্ধে অবৈধভাবে গাছ কেটে বিক্রির অভিযোগ

ভোলায় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ক্যাব’র মানবন্ধন

  • রিয়াজ ফরাজি
  • আপডেট সময় ০৯:২৬:৫৩ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪
  • ৬৬২ বার পড়া হয়েছে

অসাধু ও অধিক মুনাফাভোগী ব্যবসায়ীদের কারসাজিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ভোলা জেলা কমিটি।

সোমবার (০২ ডিসেম্বর ২০২৪) বেলা ১১টার দিকে ভোলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনের সভাপতিত্ব করেন ভোলা জেলা ক্যাবের সভাপতি মোঃ সুলাইমান।

সভায় বক্তব্য রাখেন, ভোলা জেলা ক্যাবের নির্বাহী সদস্য ডাঃ গাজী তাহের লিটন, দপ্তর সম্পাদক শাহনাজ বেগম চিনু, সংস্কৃতি বিষয়ক সম্পাদক ভাস্কর্ম মজুমদার, নির্বাহী সদস্য হিমাদ্রি শংকর দে নির্বাহী সদস্য ইয়াসমিন বেগম সহ বিভিন্ন কলেজের শিক্ষক ও ছাত্রবৃন্দ।

মানববন্ধনে নিষিদ্ধ খোলা ভোজ্যতেল (ড্রামে) বিক্রয় বন্ধের পাশাপাশি বাজারকে ভোক্তাদের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।

আরও উপস্থিত ছিলেন ক্যাব ভোলা জেলার সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ মোঃ আবুল হোসেন, ক্যাবের জেলা ও উপজেলা কমিটির সদস্যবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

মানববন্ধনে ভোলা জেলা ক্যাবের নির্বাহী সদস্য প্রভাষক মোঃ মহিউদ্দিন বলেন, ‘গণঅভ্যুত্থানের ভেতর দিয়ে স্বৈরাচারী সরকারের পতন হলেও দুর্নীতিবাজ ব্যবসায়ী ও অতি মুনাফালোভী বাজার সিন্ডিকেটকারীদের পতন হয়নি। তারা বহাল তবিয়তে আছে। এই চক্রের কারণে বাজারে আলু, পেঁয়াজ ও সয়াবিন তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। এই অসাধু চক্র ভেঙে দিয়ে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।’
তিনি বলেন, ‘বাজার সিন্ডিকেট ভেঙে দেওয়া ও তাদের সঠিক আইন প্রয়োগের মাধ্যমে সাজার আওতায় আনতেই হবে। এর কোনো বিকল্প নেই।’

মানববন্ধনে আট দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো- অসাধু দুর্নীতিবাজ ব্যবসায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, নিত্যপণ্যের সরবরাহ নিশ্চিত করতে হবে, বাজার অভিযান বৃদ্ধি করতে হবে, টিসিবির ট্রাকসেল বাড়াতে হবে, খোলা বাজারে ভোজ্যতেল বিক্রেতাদের কঠোর ভাবে আইনের আওতায় আনতে হবে।, ভোক্তা স্বার্থ দেখার জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে আলাদা বিভাগ বা কনজুমারস মন্ত্রণালয় গঠন করতে হবে, সরকার এক কোটি পরিবারকে কার্ডের মাধ্যমে নিত্যপণ্য দিচ্ছে- এর সংখ্যা দেড় কোটি করতে হবে, আইনে নিষিদ্ধ থাকা বাজারে খোলাভোজ্য তেল (ড্রামে) বিক্রেতাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমির খানের তৃতীয় স্ত্রী গৌরী স্প্র্যাটের সম্পদের পরিমাণ কত?

ভোলায় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ক্যাব’র মানবন্ধন

আপডেট সময় ০৯:২৬:৫৩ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪