নাটোর জেলার সদর থানাধীন নাটোর-রাজশাহী মহাসড়কের তোকিয়া বাজারে বিসমিল্লাহ ট্রেডার্স কাঁচামালের আরৎ এর সামনে চেকপোস্ট পরিচালনা করে ৩৪ বোতল ফেনসিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন এর সার্বিক দিক নির্দেশনায় নাটোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি)র একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিক্তিতে ২ ডিসেম্বর (রবিবার দিবাগত রাত) ১২.৪০ ঘটিকার সময় অভিযান পরিচালনা করেন।
আটককৃত আসামি মোঃ সোহেল রানা (২৬), সাং- বারোরশিয়া মোল্লা পাড়া, থানা -শিবগঞ্জ, জেলা চাঁপাইনবাবগঞ্জ।
নাটোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাসিবুল্লাহ হাসিব জানান, আটককৃত আসামির বিরুদ্ধে নাটোর সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে নাটোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি’র) অভিযান অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেন।
মোছাঃ সুমি পারভীন স্টাফ রিপোর্টার 























