ঢাকা ০২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১৮৪ বছরের পুরোনো বিদ্যালয়ে নেই সীমানাপ্রাচীর, বেঞ্চ সংকটে ব্যাহত পাঠদান নাটোরে কোনো নৈরাজ্য সহ্য করা হবে না: হুইপ দুলু সীমান্তে নয়, কেন্দ্রে হোক—রংপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ক্যাম্পাস নিয়ে বিতর্ক সড়কের পাশে চাঁদাবাজির অভিযোগ, সরকারি ইজারা নেওয়ার পরও রায়েরবাগ বাজারে বন্ধ কালেকশন প্রাথমিকের ৯৪ লটের বই ছাপায় বাড়তি ব্যয় ২৩ কোটি টাকা ঢাকা ডিসি অফিসের এল এ শাখায় অচলাবস্থা: আটকে আছে শত শত কোটি টাকার ক্ষতিপূরণের চেক রামগঞ্জে সৎ ভাইয়ের দখলে ব্যবসায়ী সিরাজুলের ডুপ্লেক্স বাড়ি, প্রাণনাশের হুমকিতে পরিবার জুলাই বিপ্লবের নেতৃত্ব ও অংশীজনদের লক্ষ্যবস্তু করছে ফ্যাসিস্ট শক্তি: নাহিদ ইসলাম তথ্য কমিশনের ১০০ দিনের পরিকল্পনা, বিশ্ববিদ্যালয়ে হবে আরটিআই মেলা ছাউনিহীন ফুলবাড়ী রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্ম, রোদ-বৃষ্টিতে যাত্রীদের দুর্ভোগ

নতুন বাংলাদেশে একটি সুন্দর সমাজ গড়তে চায় বিএনপি, আমিনুল হক

নতুন বাংলাদেশে একটি সুন্দর সমাজ গড়তে চায় বিএনপি জানিয়েছেন বিএনপি কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক।

আজ ১ লা ডিসেম্বর (রবিবার) সন্ধ্যায় মিরপুর ১১ নম্বর সেকশনে পল্লবী বিদ্যানিকেতন এর ক্লাস পার্টি ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক এসব কথা বলেন।

তিনি বলেন, দীর্ঘ ১৭ বছরের গণআন্দোলন ও গত জুলাই আগষ্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে বাংলাদেশ নতুন ভাবে স্বাধীন হয়েছে,দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে,আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি।এই নতুন বাংলাদেশে একটি সুন্দর সমাজ গড়তে চায় বিএনপি।

আমিনুল হক বলেন, আমরা একটি সুন্দর সুস্হ জাতি তৈরি করতে চাই,সেই সুস্থ জাতি গড়ে তোলার অন্যতম মাধ্যম হচ্ছে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা। এই সাংস্কৃতিক চর্চা ও খেলাধুলার মাধ্যমে, এটা শুধু বিনোদনের বিষয় নয়-মানসিক ও শারীরিক ভাবে আমরা একটা সুস্থ জাতি তৈরি করতে পারি।

অনুষ্ঠানে এ সময় দেশাত্মবোধক গান “প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ” পল্লীগীতি গান “যে জন প্রেমের ভাব জানে না” লালন গীতি গান “ধন্য ধন্য বলি তারে ” গান গেয়ে শুনান শিক্ষার্থী শিশুরা এবং নৃত্যের তালে “বাঁধনের ও মোহনায়”, “ও বাপু রাম ” সহ নৃত্যের সুরে গান পরিবেশন করেছে অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

এসময় উপস্থিত ছিলেন,পল্লবী বিদ্যানিকেতনের পরিচালক আলমিরা পারভীন রুনি,প্রধান শিক্ষক মোঃ আলতাফ হোসেন। এছাড়াও ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক মাহাবুব আলম মন্টু,পল্লবী থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফ আলী গাজীসহ স্হানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১৮৪ বছরের পুরোনো বিদ্যালয়ে নেই সীমানাপ্রাচীর, বেঞ্চ সংকটে ব্যাহত পাঠদান

নতুন বাংলাদেশে একটি সুন্দর সমাজ গড়তে চায় বিএনপি, আমিনুল হক

আপডেট সময় ০৯:৩২:৩৭ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪