সংবাদ শিরোনাম ::
বড়লেখার সাবাজপুর চা বাগানের বিরুদ্ধে অবৈধভাবে গাছ কেটে বিক্রির অভিযোগ ঘরের ওপর উল্টে পড়ল পাথরবোঝাই ট্রাক, ঘুমন্ত স্কুলছাত্রী নিহত প্রতিশ্রুতি অনুযায়ী পল্লী উন্নয়নে কাজ করছে সরকার : মির্জা ফখরুল সন্ধ্যার মধ্যে ১১ জেলায় ঝড়ের শঙ্কা যুক্তরাষ্ট্র ‘একমাত্র শক্তিশালী মিত্র’ নয়, ভারতকে টেনে ভ্যান্সকে নেতানিয়াহুর পাল্টা জবাব প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃ’ত বেড়ে ৩৩৪২, চলছে উদ্ধার অভিযান ১১ জুলাইয়ের মধ্যে ক্লিনিকে ডেলিভারি রুম স্থাপন না হলে লাইসেন্স বাতিল ১৮ জুলাই পালন হবে ‘প্রাইভেট ইউনিভার্সিটি রেজিস্ট্যান্স ডে’ ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের

‘আ.লীগ স্বাধীনতার ইতিহাস বইয়ে পড়েছে, সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেনি’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আওয়ামী লীগ গত ১৫ বছরে দেশের সব ইতিহাস নষ্ট করে ফেলেছে। শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক। দেশের সেক্টর কমান্ডারের অফিস ছিল ভারতে। একমাত্র জিয়াউর রহমানের অফিস ছিল সিলেটে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ স্বাধীনতার ইতিহাস বইয়ে পড়েছে। তারা সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেনি। আমরা সম্মুখসারির যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছি।

রোববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে স্বাধীনতা ফোরাম আয়োজিত ‘বর্তমান প্রক্ষাপটে স্বাধীনতা, গণতন্ত্র ও ভোটের অধিকার’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

আওয়ামী সরকারের আমলে নির্যাতনের চিত্র তুলে ধরে মির্জা আব্বাস বলেন, এখনো আমাদের কোর্টে যেতে হয়। কোর্টের বারান্দায় ঘুরতে হবে। ইনশাআল্লাহ সঠিক সময়ে আমরা ন্যায়বিচার পাব। আমার এমন কোনো বছর নাই যে বছর জেলে যাই নাই। মানুষ বলতো ভাই আপনার ঠিকানা কোথায়, আমি বলি কোর্ট বা জেল। সেখানে গেলে আমাকে পাবেন।

মির্জা আব্বাস বলেন, এই সরকারকে বিব্রত করার জন্য একটি চক্রান্ত চলছে। কয়েকটি রাজনৈতিক দল এ সরকারকে সার্থক করার জন্য কাজ করে যাচ্ছি। আমরা ড. ইউনূস স্যারকে সঠিক পথে নেওয়ার জন্য কাজ করে যাচ্ছি।

তিনি আরও বলেন, কিন্তু একটি মহল বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে মিলাচ্ছে। দেশের কিছু ইউটিউবার আছে যাদের কোনো কাজ নাই তারা এসব কাজ করছে। আমরা প্রমাণ করেছি গণতান্ত্রিক দল। কারণ আমরা সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তর করেছি। আওয়ামী লীগ যদি সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তর করত তাহলে আজকে দেশের এ অবস্থা হতো না।

আলোচনা সভায় দলটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেন, শেখ হসিনা সরকার ক্ষমতায় থেকে ইতিহাস বিকৃত করছে; যা ছাত্র-জনতার ঐতিহাসিক আন্দোলনের মাধ্যমে নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে।

আলোচনা সভায় স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর সভাপত্বিতে আরও বক্তৃতা করেন- বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, গণঅধিকার পরিষের সাধারণ সম্পাদক রাশেদ খান প্রমুখ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বড়লেখার সাবাজপুর চা বাগানের বিরুদ্ধে অবৈধভাবে গাছ কেটে বিক্রির অভিযোগ

‘আ.লীগ স্বাধীনতার ইতিহাস বইয়ে পড়েছে, সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেনি’

আপডেট সময় ০৮:৫৭:২৬ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪