সংবাদ শিরোনাম ::
বড়লেখার সাবাজপুর চা বাগানের বিরুদ্ধে অবৈধভাবে গাছ কেটে বিক্রির অভিযোগ ঘরের ওপর উল্টে পড়ল পাথরবোঝাই ট্রাক, ঘুমন্ত স্কুলছাত্রী নিহত প্রতিশ্রুতি অনুযায়ী পল্লী উন্নয়নে কাজ করছে সরকার : মির্জা ফখরুল সন্ধ্যার মধ্যে ১১ জেলায় ঝড়ের শঙ্কা যুক্তরাষ্ট্র ‘একমাত্র শক্তিশালী মিত্র’ নয়, ভারতকে টেনে ভ্যান্সকে নেতানিয়াহুর পাল্টা জবাব প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃ’ত বেড়ে ৩৩৪২, চলছে উদ্ধার অভিযান ১১ জুলাইয়ের মধ্যে ক্লিনিকে ডেলিভারি রুম স্থাপন না হলে লাইসেন্স বাতিল ১৮ জুলাই পালন হবে ‘প্রাইভেট ইউনিভার্সিটি রেজিস্ট্যান্স ডে’ ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের

আ.লীগ কর্মীর দুহাত ভেঙে পায়ের রগ কেটে দিল দুর্বৃত্তরা

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় দুর্গম এলাকা চরএলাহী ইউনিয়নের চরবালুয়ায় মো. নুরনবী (৩৬) নামে এক আওয়ামী লীগ কর্মীর ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলার সময় দুর্বৃত্তরা নুরনবীর দুই হাত ভেঙে দেয় এবং পায়ের রগ কেটে দেয়।

শনিবার রাতে চরএলাহী ইউনিয়নের ৬নং ওয়ার্ড চরবালুয়া বারআউলিয়া বাজারের পাশে তার ওপর এ হামলার ঘটনা ঘটে। নুরনবী ওই এলাকার মো. দুলাল মেম্বারের ছেলে।
জানা যায়, শনিবার রাতে আওয়ামী লীগ কর্মী নুরনবী চরবালুয়া বারআউলিয়া বাজার থেকে বাড়ি ফেরার পথে ওতপেতে থাকা দুর্বৃত্তরা ছুরি ও লাঠিসোটা নিয়ে তার ওপর হামলা করে। এ সময় হামলাকারীরা নুরনবীর দুই হাত ভেঙে এবং পায়ের রগ কেটে দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ফেনী সদর হাসপাতালে চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে প্রেরণ করেন। এ ঘটনার পর ওই এলাকায় জনমনে চরম আতঙ্ক বিরাজ করছে।

কোম্পানীগঞ্জ থানার ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, হামলার বিষয়টি আমি শুনেছি। তবে এ বিষয়ে এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বড়লেখার সাবাজপুর চা বাগানের বিরুদ্ধে অবৈধভাবে গাছ কেটে বিক্রির অভিযোগ

আ.লীগ কর্মীর দুহাত ভেঙে পায়ের রগ কেটে দিল দুর্বৃত্তরা

আপডেট সময় ০৭:৪৩:০৪ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪