ঢাকা ০২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সীমান্তে নয়, কেন্দ্রে হোক—রংপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ক্যাম্পাস নিয়ে বিতর্ক সড়কের পাশে চাঁদাবাজির অভিযোগ, সরকারি ইজারা নেওয়ার পরও রায়েরবাগ বাজারে বন্ধ কালেকশন প্রাথমিকের ৯৪ লটের বই ছাপায় বাড়তি ব্যয় ২৩ কোটি টাকা ঢাকা ডিসি অফিসের এল এ শাখায় অচলাবস্থা: আটকে আছে শত শত কোটি টাকার ক্ষতিপূরণের চেক রামগঞ্জে সৎ ভাইয়ের দখলে ব্যবসায়ী সিরাজুলের ডুপ্লেক্স বাড়ি, প্রাণনাশের হুমকিতে পরিবার জুলাই বিপ্লবের নেতৃত্ব ও অংশীজনদের লক্ষ্যবস্তু করছে ফ্যাসিস্ট শক্তি: নাহিদ ইসলাম তথ্য কমিশনের ১০০ দিনের পরিকল্পনা, বিশ্ববিদ্যালয়ে হবে আরটিআই মেলা ছাউনিহীন ফুলবাড়ী রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্ম, রোদ-বৃষ্টিতে যাত্রীদের দুর্ভোগ মামলার আসামি হওয়া সত্ত্বেও শ্রীপদ দেবের পদোন্নতি: তীব্র ক্ষোভ কাব্য মারানকে বিয়ে করলেন অনিরুদ্ধ, সানরাইজার্সের সহ-মালিক এখন তাঁর স্ত্রী

নাইজেরিয়ায় নৌকাডুবে নিহত ২৭

নাইজেরিয়ার উত্তরাঞ্চলের নাইজার নদীতে যাত্রীবাহী একটি নৌকা ডুবে ২৭ জন নিহত হয়েছেন। নিখোঁজ হয়েছেন আরও শতাধিক। এদের মধ্যে বেশিরভাগই নারী। জানা গেছে, ওই নৌকায় প্রায় দুইশ যাত্রী ছিলেন। খবর এএফপি

নাইজার স্টেট ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির মুখপাত্র ইবরাহিম অদু এএফপিকে বলেছেন, নৌকাটি কোগি রাজ্য থেকে পাশ্ববর্তী নাইজার রাজ্যের একটি বাজারে যাওয়ার পথে ডুবে যায়।

কোগি রাজ্যের জরুরি পরিষেবার মুখপাত্র সান্দ্রা মুসা জানিয়েছেন, স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় উদ্ধারকারীরা নদী থেকে ২৭ জনের মরদেহ উদ্ধার করেছে। নিখোঁজদের উদ্ধারে ডুবুরিরা এখনো তল্লাশি চালাচ্ছে। তিনি বলেছেন, ১২ ঘণ্টা অভিযান চালিয়ে জীবিত কাউকে পাওয়া যায়নি।

কর্তৃপক্ষ অবশ্য নিশ্চিত করে বলতে পারেনি কী কারণে নৌকাটি ডুবে গেছে। তবে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ধারণ ক্ষমতার চেয়ে বেশি যাত্রী বোঝাইয়ের কারণে নৌকাটি ডুবে গেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সীমান্তে নয়, কেন্দ্রে হোক—রংপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ক্যাম্পাস নিয়ে বিতর্ক

নাইজেরিয়ায় নৌকাডুবে নিহত ২৭

আপডেট সময় ০৫:২৩:২৬ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪