ঢাকা ০২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সীমান্তে নয়, কেন্দ্রে হোক—রংপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ক্যাম্পাস নিয়ে বিতর্ক সড়কের পাশে চাঁদাবাজির অভিযোগ, সরকারি ইজারা নেওয়ার পরও রায়েরবাগ বাজারে বন্ধ কালেকশন প্রাথমিকের ৯৪ লটের বই ছাপায় বাড়তি ব্যয় ২৩ কোটি টাকা ঢাকা ডিসি অফিসের এল এ শাখায় অচলাবস্থা: আটকে আছে শত শত কোটি টাকার ক্ষতিপূরণের চেক রামগঞ্জে সৎ ভাইয়ের দখলে ব্যবসায়ী সিরাজুলের ডুপ্লেক্স বাড়ি, প্রাণনাশের হুমকিতে পরিবার জুলাই বিপ্লবের নেতৃত্ব ও অংশীজনদের লক্ষ্যবস্তু করছে ফ্যাসিস্ট শক্তি: নাহিদ ইসলাম তথ্য কমিশনের ১০০ দিনের পরিকল্পনা, বিশ্ববিদ্যালয়ে হবে আরটিআই মেলা ছাউনিহীন ফুলবাড়ী রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্ম, রোদ-বৃষ্টিতে যাত্রীদের দুর্ভোগ মামলার আসামি হওয়া সত্ত্বেও শ্রীপদ দেবের পদোন্নতি: তীব্র ক্ষোভ কাব্য মারানকে বিয়ে করলেন অনিরুদ্ধ, সানরাইজার্সের সহ-মালিক এখন তাঁর স্ত্রী

হাজার ছোঁয়া হলো না উইলিয়ামসনের, হারের দ্বারপ্রান্তে কিউইরা

ক্রাইস্টচার্চ টেস্টে জয়ের পথে সফরকারী ইংল্যান্ড। নিউজিল্যান্ডের ৩৪৮ রানের জবাবে নিজেদের প্রথম ইনিংসে ৪৯৯ রান করেছে ইংল্যান্ড। লিড পেয়েছে ১৫১ রানের। যা টপকে ইংলিশদের শক্ত চ্যালেঞ্জ ছুড়ে দিতে ব্যাট করতে নেমে ১৫৫ রান তুলতেই ৬ উইকেট খুইয়ে বসেছে কিউইরা। এখনও সফকারীরা এগিয়ে ৪ রানে।

সব মিলিয়ে ক্রাইস্টাচার্চ টেস্টে অতিনাটকীয়তা না হলে নিশ্চিতভাবেই হারের ‍মুখে কিউইরা। একইদিন হাজার ছোঁয়ার আক্ষেপে পুড়তে হয়েছে কেন উইলিয়ামসনকে।

দ্বিতীয় ইনিংসে ক্রিস ওকসের বলে উইলিয়ামসন ব্যক্তিগত ৬১ রানে আউট হওয়ার আগে পথে টেস্টে ৯ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন। তার সামনে সুযোগ ছিল টেস্ট ক্যারিয়ারে ১০০০ চারের মাইলফলক স্পর্শ করার। তবে সেটি এদিন হয়নি। ৯৯৯ রানে থামতে হয়েছে তাকে। অবশ্য পরের টেস্টেই নিশ্চিয় সেটি ছুঁয়ে ফেলবেন তিনি।

কাজেই সেটি নিয়ে খুব বেশি আক্ষেপ না করলেও কিউইরা আছে হারের অপেক্ষায়। কেননা, দ্বিতীয় ইনিংসের শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে কিউইরা। ২৩ রানের মধ্যে ফেরেন দুই ওপেনার ডেভন কনওয়ে ও টম ল্যাথাম। এরপর কেইন উইলিয়ামসন ও রাচিন রবীন্দ্র গড়েন ৪১ রানের জুটি।

রবীন্দ্র ব্যক্তিগত ২৪ রানে আউট হলে মিচেলকে নিয়ে জুটি গড়েন উইলিয়ামসন। এই জুটি থেকে রান আসে ৬৯। তাতে ইনিংসের একপর্যায়ে ৩ উইকেটে ১৩৩ রানে পৌঁছায় নিউজিল্যান্ড। তবে ক্রিস ওকসের বলে উইলিয়ামসন ব্যক্তিগত ৬১ রানে আউট হলে জুটি ভাঙে। পরের বলে আরেক উইকেট নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় ইংল্যান্ড। এরপর দিনের শেষ দিকে আউট হন প্রথম ইনিংসে ৫৮ রান করা গ্লেন ফিলিপস। ৩টি করে উইকেট নিয়েছেন ব্রাইডন কার্স ও ওকস।

সংক্ষিপ্ত স্কোর:

নিউজিল্যান্ড ৩৪৮ ও ১৫৫/৬( উইলিয়ামসন ৬১, মিচেল ৩১; ওকস ৩/৩৯, কার্স ৩/২২)।

ইংল্যান্ড: ৪৯৯( ব্রুক ১৭১, স্টোকস ৮০;  হেনরি ৪/৮৪, স্মিথ ৩/১৪১)।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সীমান্তে নয়, কেন্দ্রে হোক—রংপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ক্যাম্পাস নিয়ে বিতর্ক

হাজার ছোঁয়া হলো না উইলিয়ামসনের, হারের দ্বারপ্রান্তে কিউইরা

আপডেট সময় ০২:৪৬:০৫ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪