ঢাকা ১২:০৮ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম কেন্দ্রীয় পর্ষদের নেতৃত্বে রুহুল আমিন -সাইশা সুলতানা সাদিয়া  রোহিঙ্গাদের জন্য আরও সহায়তার আহ্বান মার্কিন বিশেষ দূতের বেগুনের কেজি ১৫০ আর ৪০০ ছুঁই ছুঁই কাঁচা মরিচ এল নিনোর ভয়াবহ প্রভাব নিয়ে জাতিসংঘের সতর্কবার্তা প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূতের সাক্ষাৎ ৯ বছরের শিশুকে যৌন হয়রানি খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি রাজৈরে লিবিয়ায় নির্যাতনের পর নিহত সোহাগ মুন্সি পরিবারের থানায় অভিযোগ মোবাইল কোর্টের অভিযানে হেলমেট না পরায় ৫ মামলায় ৪ হাজার টাকা জরিমানা লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীর বদলি
ইআরডির সঙ্গে চুক্তি

বাংলাদেশকে ২২৬৫ কোটি টাকা ঋণ দিচ্ছে জার্মানি

বাংলাদেশকে বিভিন্ন প্রকল্পে ১৮ কোটি ৮ লাখ ইউরো বা প্রায় ২ হাজার ২৬৫ কোটি টাকার ঋণ দিচ্ছে জার্মানি।

এ নিয়ে বৃহস্পতিবার সরকার ও জার্মানির মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। এতে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত এ্যাকহিম ট্রসটার নিজ নিজ দেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

ইআরডি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মোট ঋণ থেকে রিনিউয়েবল এনার্জি অ্যান্ড এনার্জি এফিসিয়েন্সি প্রকল্পের ব্যয় হবে ৫ কোটি ইউরো। এ ছাড়া সাসটেইনেবল আরবান ডেভেলপমেন্ট প্রকল্পে ৯ কোটি ৫৫ লাখ ইউরো, টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল অ্যাডুকেশন অ্যান্ড ট্রেনিং (টিভিইডি) প্রকল্পের জন্য ৫০ লাখ ইউরো, সোশ্যালি অ্যান্ড ইনভারমেন্টালি সাউন্ড সাপ্লাই চেইনস, ট্রেড অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার প্রকল্পে ১ কোটি ২০ লাখ ইউরো, প্রডাকশন অব বায়োডাইভার্সিটি প্রকল্পে ৬০ লাথ ইউরো ব্যয় করা হবে। এ ছাড়া শিশু ও নারীদের গৃহকর্মে নির্যাতন প্রতিরোধ সংক্রান্ত প্রকল্পের জন্য ব্যয় করা হবে ৭০ লাখ ইউরো।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম কেন্দ্রীয় পর্ষদের নেতৃত্বে রুহুল আমিন -সাইশা সুলতানা সাদিয়া 

ইআরডির সঙ্গে চুক্তি

বাংলাদেশকে ২২৬৫ কোটি টাকা ঋণ দিচ্ছে জার্মানি

আপডেট সময় ০৮:২৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪