ঢাকা ১২:১৫ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বড়লেখায় ঝুঁকিপূর্ণ বিদ্যুৎলাইন সংস্কারে ঘুষ আদায়, ৩ গ্রাহক পরিবারকে হয়রানির অভিযোগ নবাব ফয়জুন্নেছা ফাউন্ডেশনের কার্যক্রম নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় নদী ও প্রকৃতি বাঁচাতে গঙ্গাচড়ায় খয়রুন নাস ফাউন্ডেশনের সবুজ বিপ্লব ‎ ‘রুখবো মাদক, গড়বো দেশ-সবার আগে বাংলাদেশ’ স্লোগানে কুমিল্লায় মাদকবিরোধী র‍্যালি জাতীয় গণমাধ্যমে বিশেষ অবদানের জন্য সম্মাননা পেয়েছেন ‘আমাদের মাতৃভূমি’ পত্রিকার আল মিজান মনোহরগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ শোকের ভারে মৃত্যুশয্যায় শ্রাবণীর বাবা, হার্ট অ্যাটাকে পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি চাঁপাইনবাবগঞ্জে ৫ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার! রংপুরে ৪ হত্যার নতুন তথ্য দিল ফরেনসিক বিভাগ সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তারেক রহমান

সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধন পেল ক্র্যাব

চার দশকের ঐতিহ্যবাহী ও স্বনামধন্য সংগঠন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) বহুল প্রত্যাশিত সরকারি নিবন্ধন পেয়েছে। ঢাকা জেলা সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তর এ নিবন্ধন দিয়েছে। নিবন্ধন নম্বর: ঢ-০১০০৬৯।

বৃহস্পতিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা সমাজসেবা কার্যালয়ে ক্র্যাব সভাপতি কামরুজ্জামান খান ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের কাছে নিবন্ধনের সনদপত্র হস্তান্তর করেন সমাজসেবা অধিদপ্তরের ঢাকার উপপরিচালক মো. রকনুল হক।

ক্র্যাব কার্যনির্বাহী কমিটি-২০২৪ দায়িত্ব নেওয়ার পর সংগঠনের সদস্যদের প্রত্যাশা বিবেচনায় নিয়ে নিবন্ধনের বিষয়টি সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ শুরু করে। আবেদন করার পর নামের ছাড়পত্র গ্রহণ এবং সব ধরনের যাচাই-বাছাইয়ের পর পাওয়া যায় কাঙ্ক্ষিত নিবন্ধন।

নিবন্ধন লাভ ক্র্যাবের ইতিহাসে এক অনন্য প্রাপ্তি বলে মনে করছে কার্যনির্বাহী কমিটি। এ অর্জন সংগঠনের মর্যাদা ও ভাবমূর্তি আরও এক ধাপ এগিয়ে নিল। এর মাধ্যমে সংগঠন ও সদস্যরা নতুন কিছু পাবেন বলে বিশ্বাস করা হয়।

কার্যনির্বাহী কমিটির ওপর আস্থা রাখায় ক্র্যাব সদস্যসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন ক্র্যাব নেতারা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বড়লেখায় ঝুঁকিপূর্ণ বিদ্যুৎলাইন সংস্কারে ঘুষ আদায়, ৩ গ্রাহক পরিবারকে হয়রানির অভিযোগ

সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধন পেল ক্র্যাব

আপডেট সময় ০৬:৩০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪