সংবাদ শিরোনাম ::
সরকারের উচ্চপদস্থদের নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট, গ্রেপ্তার ৬ ‘অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৬০ শতাংশের বেশি করতে হবে : শিল্পমন্ত্রী একাধিক দুর্নীতি মামলার আসামি তবুও সিডিএর ক্ষমতাধর কর্মকর্তা হাসান! পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আইওএম মিশন প্রধানের বৈঠক দুই মাস পর আবারও শুরু চাল বিতরণ, সুবিধা পাচ্ছে ১৭ হাজার পরিবার বরগুনায় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত পানি প্রকল্পে ১০ কোটি টাকার লুট, কাজের আগেই কোটি টাকার বিল উত্তোলন একটি ঘরের অপেক্ষায় অসহায় রাসেল মন্ডল পরিবার-প্রতিবন্ধী মেয়েকে নিয়ে মানবেতর জীবন ১৬ জুলাইকে ‘শহীদ দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত : মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ডেটার স্বাধীনতা ও আস্থা বাড়াতে হবে : পরিকল্পনামন্ত্রী

ধানমন্ডি লেকে তৈরি হচ্ছে ‘বিদ্রোহী চত্বর’

ধানমন্ডি লেকে তৈরি করা হচ্ছে ‘বিদ্রোহী চত্বর’। ৬০ কাঠা জায়গার ওপর এই চত্বরের একটি নকশাও চূড়ান্ত হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন কবি নজরুল ইন্সটিটিউটের নির্বাহী পরিচালক লতিফুল ইসলাম শিবলী।

বুধবার (২৭ নভেম্বর) সচিবালয়ে এক সভায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সেখানে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

শিবলী বলেন, আমরা তিন মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গে এ বিষয়ে মিটিং করেছি। সিটি করপোরেশনের কর্মকর্তাও ছিলেন। সবাই মিলে সিদ্ধান্ত হয়েছে খুব তাড়াতাড়ি আমরা কবি নজরুলের বিদ্রোহী চেতনা এবং ২৪-এর গণঅভ্যুত্থানের দ্রোহের চেতনাকে এক করে নির্মাণ করতে যাচ্ছি ‘বিদ্রোহী চত্বর’, যার ইংরেজি নাম হবে ‘Rebel Square’।

ধানমন্ডি আবাসিক এলাকার ১৩/এ এবং ৮/এ রোড সংলগ্ন লেকের পাড়ে এই ‘বিদ্রোহী চত্বর’ হবে বলে জানান শিবলী।

তিনি বলেন, “এই বিদ্রোহী চত্বর এই দেশের তরুণদের বার বার স্মরণ করিয়ে দেবে– ব্রিটিশ থেকে ভারতীয় সাম্রাজ্যবাদ, কেউ আমাদেরকে দমিয়ে রাখতে পারবে না। ইতোমধ্যে আমরা একটি নকশাও করেছি, শিগগিরই কাজ শুরু হবে।”

এ চত্বরের নকশা করেছেন অধ্যাপক রফিক আজম। এ প্রকল্পের বাস্তবায়ন ও তত্ত্বাবধান করবে নজরুল ইন্সটিটিউট।”

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারের উচ্চপদস্থদের নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট, গ্রেপ্তার ৬

ধানমন্ডি লেকে তৈরি হচ্ছে ‘বিদ্রোহী চত্বর’

আপডেট সময় ০৩:১২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪