সংবাদ শিরোনাম ::
রোহিঙ্গা ক্যাম্পে মিলল একাধিক গোপন পথ হামে মেয়ের মৃত্যু, ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন বিদেশি মাকড়সা কিংবা সাপ কেন আনা হচ্ছে বাংলাদেশে? এবার আনিস আলমগীর, সোমা ও পিয়াসহ ৬ জনের বিরুদ্ধে জিডি বরগুনায় হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ইন্টার্ন  চিকিৎসকদের সনদ বিতরন ও বিদায় সংবর্ধনা ব্রাজিল ম্যাচের আগে নরওয়ে শিবিরে বড় ধাক্কা সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ আগে ২৫-২৬ দেশ থেকে জ্বালানি কিনতো ভারত, এখন কেনে ৪০ দেশ থেকে: মোদি ঢাকাসহ ১৪ জেলার জন্য আবহাওয়া অধিদপ্তরের দুঃসংবাদ প্রান্তিক পর্যায়ের রোগী এখনো সঠিক চিকিৎসাসেবা থেকে বঞ্চিত: স্বাস্থ্যমন্ত্রী

পাহাড়তলীতে দু-নলা বন্দুকসহ দুই সন্ত্রাসী গ্রেফতার

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানাধীন হাজি ক্যাম্পের পরিত্যক্ত কবরস্থানের পশ্চিম পাশে অভিযানে দু-নলা বন্দুকসহ দুই অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ।

রোববার দুপুর সাড়ে তিনটার দিকে এসআই সুফলের নেতৃত্বে এএসআই ফজলুল বারী, নিজাম উদ্দিন, আহসানুল করিমসহ একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপস্থিত সাক্ষীদের সম্মুখে একটি দু-নলা বন্দুক জব্দ করা হয়েছে।

এ বিষয়ে পাহাড়তলী থানার ওসি বাবুল আজাদ যুগান্তরকে বলেন,আটক মোহাম্মদ আলমগীর হোসেন ও আব্দুস সাত্তার সোহেল গত ২৪ ও ২৫ অক্টোবর খুলশী থানাধীন সেগুনবাগিচা এলাকায় দিনদুপুরে প্রকাশ্যে সশস্ত্র অবস্থায় সন্ত্রাসী কার্যক্রম করেছিল। তাদের গতিবিধি পুলিশের নজরে ছিল। আজ সফল অভিযানে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে পাহাড়তলী থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। সোমবার সকালে তাদের আদালতে তোলা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা ক্যাম্পে মিলল একাধিক গোপন পথ

পাহাড়তলীতে দু-নলা বন্দুকসহ দুই সন্ত্রাসী গ্রেফতার

আপডেট সময় ০৭:১০:৪১ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪