ঢাকা ১১:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি রাজৈরে লিবিয়ায় নির্যাতনের পর নিহত সোহাগ মুন্সি পরিবারের থানায় অভিযোগ মোবাইল কোর্টের অভিযানে হেলমেট না পরায় ৫ মামলায় ৪ হাজার টাকা জরিমানা লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীর বদলি শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে নিয়ে মিলল আরও চাঞ্চল্যকর তথ্য গোসিংগা ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে: পবিপ্রবি উপাচার্য বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই : পার্থ গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মিলন রানীর পাশে উপজেলা প্রশাসন জুলাইযোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবেন না : ডা. শফিকুর রহমান

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন নয়: ববি হাজ্জাজ

নতুন নির্বাচন কমিশনে ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দলের মতামত প্রতিফলিত হতে হবে বলে মন্তব্য করেছেন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ।

তিনি বলেছেন, সার্চ কমিটি বিদ্যমান আইনে নতুন ইসি গঠন করতে যাচ্ছে। আমরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে থাকা সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি। নতুন ইসিতে আমাদের সবার মতামত প্রতিফলিত হবে বলে বিশ্বাস করি। তবে নতুন নির্বাচন কমিশনের প্রথম এজেন্ডা হবে যতদ্রুত সম্ভব জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা। আমাদের সুস্পষ্ট বক্তব্য, জাতীয় নির্বাচনের আগে কোনো ধরনের স্থানীয় সরকার নির্বাচন নয়।

বুধবার বিকালে রাজধানীর মালিবাগে অবস্থিত জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম’র ঢাকা মহানগর কার্যালয়ে আয়োজিত এক কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এনডিএম মহাসচিব মোমিনুল আমিনের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক জাবেদুর রহমান জনির সঞ্চালনায় অনুষ্ঠিত এনডিএম ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের আহ্বায়ক কমিটি গঠনের প্রস্তুতিমূলক এই কর্মিসভায় ববি হাজ্জাজ বলেন, ‘হাছান মাহমুদ ছিলেন স্বৈরাচারী হাসিনার গোয়েবলস। সত্যকে মিথ্যা, রাতকে দিন বানিয়ে তিনি প্রচার করতেন। তার বিএনপির সঙ্গে কাজ করার আগ্রহ ইবলিশের ধোঁকার মতো। পতিত স্বৈরাচারের অন্যতম দোসর পলাতক হাছান মাহমুদের বক্তব্য প্রচার করে গণমাধ্যম ভুল করেছে।’

ববি হাজ্জাজ বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফল যাই হোক, সেটা আমাদের মাথাব্যথা না। বিশ্বের গণতান্ত্রিক সব শক্তির কাছেই হাসিনার আমল ছিল অন্ধকার যুগ।’

সংস্কার কার্যক্রম নিয়ে মন্তব্য করে এনডিএম চেয়ারম্যান বলেন, ‘বর্তমান সরকার সংবিধান সংস্কারে কোনো হঠকারিতা করবে না আমরা মনে করি। তবে যেই সংবিধান হাসিনার মতো দানবীয় ফ্যাসিস্ট শক্তি তৈরি করে আমরা নির্বাচিত সংসদের মাধ্যমে সেই সংবিধানে আদর্শিক এবং কাঠামোগত সংস্কার করতে চাই।’

কর্মিসভায় এনডিএমে যোগদান করেন এলডিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক লষ্কর হারুন-অর-রশিদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান ফারুক উজ জামান চৌধুরী, সিনিয়র যুগ্ম মহাসচিব সৈয়দ জাহাঙ্গীর আলম, নির্বাহী সদস্য অ্যাডভোকেট নুর উল্লাহ, প্রিন্স চৌধুরী, মহানগর নেতা আসিফ ইকবাল তামিম, মিয়া তানভির শহিদ, যুবনেতা আদনান সানি, ছাত্রনেতা মাসুদ রানা জুয়েলসহ কেন্দ্রীয় ও মহানগরের নেতারা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন নয়: ববি হাজ্জাজ

আপডেট সময় ০৬:১৫:০২ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪