ঢাকা ০৯:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী তেজগাঁও থানায় আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী এ নিউজ নেটওয়ার্ক নীলফামারীর আহ্বায়ক কমিটি গঠন অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী জাজিরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা মঠবাড়িয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কীর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন তাকওয়া ফাউন্ডেশন মৌলভীবাজারের বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজনীতি নিষিদ্ধ ববিতে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কাউন্সিল, পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ   পোষা বিড়ালের আঁচড়ের পর থেকে ‘মিউ মিউ’ করছে শিশু আদ্রিতা

নির্বাচনী ফান্ডের ৮৭৭১১২ টাকা ফেরত দিয়েছেন তাসনূভা

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০৬:২১:১৬ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • ৬৮৯ বার পড়া হয়েছে

ত্রয়োদশ সংসদ নির্বাচন থেকে সরে যাওয়ার পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদত্যাগকারী নেত্রী তাসনূভা জাবীন নির্বাচনের জন্য প্রাপ্ত অনুদান ফেরত দিচ্ছেন। ইতিমধ্যে প্রায় ৫৭ শতাংশ বা ৮ লাখ ৭৭ হাজার ১১২ টাকা ফেরত দিয়ে দিয়েছেন।

আজ বুধবার বিকেলে এক ফেসবুক পোস্টে তিনি এসব তথ্য জানিয়েছেন। বাকি যাদের টাকা আছে (বিশেষ করে ব্যাংকে) তাদের টাকা ফেরত দেওয়ার ক্ষেত্রে অনুদান দাতাকে চিহ্নিত করতে সংশ্লিষ্ট অনুদান দাতাদের সহযোগিতা চেয়েছেন এনসিপির সাবেক নেত্রী।

ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘নির্বাচনের অনুদানের (৮,৭৭,১১২ টাকা) প্রায় ৫৭% টাকা আমি ফেরত দিয়ে দিয়েছি। বাকি যাদের টাকা আছে (বিশেষ করে ব্যাংকে) তাদের টাকা ফেরত দেওয়ার ক্ষেত্রে ডোনারকে ট্রেস করতে ডোনারের সহযোগিতা প্রয়োজন।’

তাসনূভা জাবীন আরো লেখেন, ‘যাদেরকে ট্রেস করা গেছে সবাইকে ফেরত দেওয়া শেষ। আর বিকাশেও যারা এক হাজার থেকে ১০ হাজার (১০০০-১০০০০) পর্যন্ত টাকা পাঠিয়েছেন মোটামুটি তাদের সবাইকে ফেরত দেওয়া হয়েছে।

বাকিদের দ্রুততম সময়ে ফেরত দিতেও ডোনারের সহযোগিতা প্রয়োজন। যারা রেমিট্যান্স পাঠিয়েছেন তাদেরও ফেরত দিতে লোকাল অ্যাকাউন্টের প্রয়োজন।’
টাকা ফেরত পাঠানোর প্রতিক্রিয়ার অভিজ্ঞতা তুলে ধরে তাজনূভা জাবীন লেখেন, ‘আর একটা কথা না বললেই না, অনুদান ফেরত দিতে গিয়ে অনেকের সঙ্গে আমার ফোনে কথা হয়েছে। আমি এমন একজনকেও পাইনি যারা টাকা ফেরত চেয়েছে, প্রত্যেকে আমাকে শুভকামনা জানিয়েছেন, সামনে আগাতে সাহস দিয়েছেন।

আমি কৃতজ্ঞ আপনাদের প্রতি। বাকিটা সময় বলে দেবে আমি কতটুকু কি করতে পারি। ইনশাআল্লাহ।’
যারা টাকা পাঠিয়েছেন কিন্তু ফেরত পাননি তাদেরকে ফর্মটা পূরণ করার আহ্বান জানিয়েছেন এনসিপির সাবেক এই নেত্রী। এতে সহজেই ফান্ড ফেরত দেওয়া যাবে বলে জানান তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

নির্বাচনী ফান্ডের ৮৭৭১১২ টাকা ফেরত দিয়েছেন তাসনূভা

আপডেট সময় ০৬:২১:১৬ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬