বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ নভেম্বর) রাত ৭টায় মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ২ নম্বর দাসের বাজার ইউনিয়নের দাসের বাজার উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এ সভার আয়োজন করে ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও শ্রমিক দল।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠু।
সভায় দলীয় নেতাকর্মী ছাড়াও ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠু বলেন, দলের তৃণমূলকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিএনপির হাতকে শক্তিশালী করতে এবং আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ধানের শীষের কোনো বিকল্প নেই।
ফুল দিয়ে সজ্জিত মঞ্চে আয়োজিত সভাটি রাতেও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়।
আজাদ বাহার জামালী-বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি 





















