ঢাকা ০৩:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

আমদানি শুল্ক কমানোয় আলু-পেঁয়াজের দাম কত কমল

আমদানি শুল্ক কমানোর পর বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্য আলু ও পেঁয়াজের দামে কিছুটা প্রভাব পড়েছে। প্রতি কেজি আলুর দাম ১ দশমিক ৭৯ শতাংশ ও আমদানি করা পেঁয়াজের দাম ১১ দশমিক ৬৩ শতাংশ কমেছে। সম্প্রতি বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

গত ৫ সেপ্টেম্বর এ দুই নিত্যপণ্যের আমদানি শুল্ক কমায় অন্তর্বর্তী সরকার। এর প্রভাবে গত প্রায় এক মাসে দেশের বাজারে আলু-পেঁয়াজের দাম কিছুটা কমেছে।

প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক বাজারে আলু ও পেঁয়াজের দাম গত এক মাসে বেশ খানিকটা বেড়েছে। তা সত্ত্বেও দেশের বাজারে এসব পণ্যের দাম বাড়েনি, বরং কিছুটা কমেছে। আমদানি শুল্ক কমানোর কারণে দেশের বাজারে আলু ও পেঁয়াজের দাম কমেছে বলে মনে করে কমিশন।

উচ্চ মূল্যস্ফীতির কারণে অনেক দিন ধরেই চাপে রয়েছেন দেশের সাধারণ মানুষ। গত আগস্ট মাসে দেশে খাদ্য মূল্যস্ফীতি ছিল ১১ দশমিক ৩৬ শতাংশ। জুলাই মাসে সেটি আরও বাড়ে।বাজারে চাল, ডিম, চিনি, ভোজ্যতেল, বিভিন্ন ধরনের ফল ও জ্বালানি তেলের দাম এখনও চড়া। এসব পণ্যের অনেকগুলো আমদানি করে চাহিদা মেটাতে হয়।বিশেষজ্ঞদের অভিমত, আলু-পেঁয়াজের মতো আরও কিছু নিত্যপণ্যে শুল্ক কমালে সেগুলোর দামেও প্রভাব পড়তে পারে।

বাজারে পেঁয়াজ-আলুর দাম অনেক দিন ধরেই বাড়তি থাকার কারণে সেপ্টেম্বরের শুরুর দিকে পণ্য দুটির আমদানি শুল্ক কমানোর উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। এরপর গত ৫ সেপ্টেম্বর এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। আলুর ক্ষেত্রে শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশে নির্ধারণ করা হয়। পাশাপাশি আলু আমদানিতে যে তিন শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক ছিল, তা-ও প্রত্যাহার করা হয়। একইসঙ্গে পেঁয়াজের ওপর প্রযোজ্য পাঁচ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক তুলে নেওয়া হয়।

বাজারে দেখা গেছে, খুচরা বাজারে এক মাস আগে যে আলু বিক্রি হচ্ছিল ৫৫-৬০ টাকা কিজি, তা গতকাল (সোমবার) বিক্রি হয়েছে ৫৪-৫৬ টাকায়।

এক মাস আগে খুচরা বাজারে প্রতি কেজি আমদানি করা পেঁয়াজ বিক্রি হয় ১১০-১১৫ টাকা। একই পেঁয়াজ গতকাল ৯০-১০০ টাকায় বিক্রি হয়েছে।

এ ছাড়া দেশি পেঁয়াজের দামও কিছুটা কমেছে। এক মাস আগে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছিল ১১০-১২০ টাকা কেজি, যা গতকাল বিক্রি হয়েছে ১০৫-১১০ টাকায়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

আমদানি শুল্ক কমানোয় আলু-পেঁয়াজের দাম কত কমল

আপডেট সময় ০৫:১৪:১৪ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪