ঢাকা ১০:৪১ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প কেন্দ্রীয় চুক্তিতে যে পরিবর্তন আনতে যাচ্ছে ভারত পিএসএলে নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ার উদ্বেগ, যা বলছে পিসিবি যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী পাটুরিয়ায় যাত্রীদের উপচে পড়া ভিড়, পারাপারে চলছে ১৮টি লঞ্চ চট্টগ্রামে ডিসির নির্দেশে যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ মন্ত্রী-এমপিরা কে কোথায় ঈদ করবেন? ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শরীয়তপুর জেলা বি এন পি সাংগঠনিক সম্পাদক ও সখিপুর থানা বি এন পির আহ্বায়ক এস এম এ হামিদ ঈশ্বরদী থেকে এলো উদ্ধারকারী ট্রেন, সৈয়দপুর থেকে আসছে আরেকটি রূহানীনগর এর পক্ষ থেকে সম্মানিত ইমাম-মুয়াজ্জিনগণকে  হাদিয়া প্রদান

যে কারণে নায়িকা হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন দীপ্তি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে টক শো ‘টু দ্য পয়েন্ট’-এ উপস্থাপনা করে আলোচনায় উঠে আসেন অনুষ্ঠানটির সঞ্চালক দীপ্তি চৌধুরী। টক শো‘তে সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের রোষানলে পড়তে দেখা যায় তাকে।

পুরো অনুষ্ঠানে বেশ কয়েকবার উপস্থাপিকার ওপর নিজের ক্ষোভ ঝাড়েন। ওই ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। যেখানে অতিথির আক্রমণাত্মক আচরণের মুখে দীপ্তির ধৈর্য এবং সহনশীলতা তখন ব্যাপক প্রশংসিত হয়।

সম্প্রতি দীপ্তিকে নায়িকা হওয়ার প্রস্তাব দিয়েছে দেশের অন্যতম শীর্ষ চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। তবে সে প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন দীপ্তি।

সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে দীপ্তিকে সিনেমার প্রস্তাব দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন জাজের কর্ণধার আব্দুল আজিজ। তিনি বলেন, নতুন একটি সিনেমার কাজ শুরু করতে যাচ্ছি। ইতোমধ্যে গল্প-স্ক্রিপ্ট লেখার কাজ শেষ। সিনেমাটির জন্য নতুন একজন মুখ খুঁজছি। প্রথমে দীপ্তি চৌধুরীকে নায়িকা হিসেবে চেয়েছিলাম আমরা। কিন্তু এই মুহুর্তে সিনেমায় অভিনয় করতে চাচ্ছেন না তিনি। সিনেমাটির গল্পে সমাজের বাস্তবচিত্র ফুটে উঠবে। আশা করছি, দর্শকদের ভালো লাগবে।

জানা গেছে, পরিচিতজনের মাধ্যমে দীপ্তির কাছে সিনেমাটির প্রস্তাব দেওয়া হয়। তবে বিনয়ের সঙ্গে নায়িকার হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন দীপ্তি।

দীপ্তি জানান, উপস্থাপনা তার পেশা। এই কাজটি সঠিকভাবে করার চেষ্টা করছেন। এ ছাড়া পড়াশোনা, লেখালেখি ও উন্নয়নমূলক কাজ নিয়ে ব্যস্ত থাকতে চান তিনি। আপাতত অভিনয়ে যুক্ত হতে চান না বলেও জানান তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প

যে কারণে নায়িকা হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন দীপ্তি

আপডেট সময় ০১:০৪:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪