ঢাকা ০২:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প কেন্দ্রীয় চুক্তিতে যে পরিবর্তন আনতে যাচ্ছে ভারত পিএসএলে নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ার উদ্বেগ, যা বলছে পিসিবি যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী পাটুরিয়ায় যাত্রীদের উপচে পড়া ভিড়, পারাপারে চলছে ১৮টি লঞ্চ চট্টগ্রামে ডিসির নির্দেশে যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ মন্ত্রী-এমপিরা কে কোথায় ঈদ করবেন? ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শরীয়তপুর জেলা বি এন পি সাংগঠনিক সম্পাদক ও সখিপুর থানা বি এন পির আহ্বায়ক এস এম এ হামিদ ঈশ্বরদী থেকে এলো উদ্ধারকারী ট্রেন, সৈয়দপুর থেকে আসছে আরেকটি রূহানীনগর এর পক্ষ থেকে সম্মানিত ইমাম-মুয়াজ্জিনগণকে  হাদিয়া প্রদান

অধ্যক্ষের পদ ছাড়লেন আ.লীগ নেতার স্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মো. তাকজিল খলিফা কাজলের স্ত্রী তানিয়া আক্তার অবশেষে জাহানারা হক মহিলা কলেজের অধ্যক্ষের পদ থেকে পদত্যাগ করেছেন। এ নিয়ে মঙ্গলবার দৈনিক যুগান্তরে ‘মন্ত্রীর মায়ের নামে কলেজ স্ত্রীকে করেন অধ্যক্ষ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়।

সংবাদ প্রকাশের পর এলাকায় আলোচনা-সমালোচনার ঝড় উঠে। ওই দিন বিকালেই তিনি পদত্যাগ করেন।

চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি জাহানারা হক মহিলা কলেজের তৎকালীন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহা. শাহজাহান মিয়া মৃত্যুবরণ করেন। এরপর কলেজ কমিটি জ্যেষ্ঠতার ভিত্তিতে প্রভাষককে অধ্যক্ষের দায়িত্ব না দিয়ে লাইব্রেরিয়ান তানিয়া আক্তারকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ করেন। কলেজের শিক্ষক-কর্মচারীর নামের তালিকার বোর্ডে তার অবস্থান ১৩।

কলেজটির প্রতিষ্ঠাতা সদ্য অপসারিত পৌরসভার মেয়র ও আওয়ামী লীগ নেতা তাকজিল খলিফা কাজল সাবেক আইনমন্ত্রীর খুবই ঘনিষ্ঠজন হওয়ায় ক্ষমতার প্রভাব খাটিয়ে তার তৃতীয় স্ত্রীকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ করেন।

অবশ্য ৫ আগস্ট পরবর্তী সময় থেকে তানিয়া আক্তার আখাউড়ার জাহানারা হক মহিলা কলেজের অধ্যক্ষ হিসেবে কাগজে কলমে কর্মরত ছিলেন। অবশ্য তিনি কলেজে আসেননি। তবে শেষপর্যন্ত সমালোচনার মুখে অসুস্থতার কথা বলে তিনি চাকরি থেকে পদত্যাগ করেছেন। ২৭ আগস্ট মঙ্গলবার তার অব্যাহতি সংক্রান্ত একটি কাগজ কলেজে পাঠানো হয় বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র নিশ্চিত করেছে।

এ বিষয়ে কলেজের বর্তমান সভাপতি ও আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গাজালা পারভিন রুহী বুধবার দুপুরে জানান, ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়টি তিনি শুনেছেন। তবে হাতে না আসা পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারছেন না।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প

অধ্যক্ষের পদ ছাড়লেন আ.লীগ নেতার স্ত্রী

আপডেট সময় ১১:৩৯:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪