ঢাকা ০৫:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প কেন্দ্রীয় চুক্তিতে যে পরিবর্তন আনতে যাচ্ছে ভারত পিএসএলে নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ার উদ্বেগ, যা বলছে পিসিবি যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী পাটুরিয়ায় যাত্রীদের উপচে পড়া ভিড়, পারাপারে চলছে ১৮টি লঞ্চ চট্টগ্রামে ডিসির নির্দেশে যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ মন্ত্রী-এমপিরা কে কোথায় ঈদ করবেন? ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শরীয়তপুর জেলা বি এন পি সাংগঠনিক সম্পাদক ও সখিপুর থানা বি এন পির আহ্বায়ক এস এম এ হামিদ ঈশ্বরদী থেকে এলো উদ্ধারকারী ট্রেন, সৈয়দপুর থেকে আসছে আরেকটি রূহানীনগর এর পক্ষ থেকে সম্মানিত ইমাম-মুয়াজ্জিনগণকে  হাদিয়া প্রদান

৬৬ ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিল অন্তর্বর্তী সরকার

সুপ্রিম কোর্টে রাষ্ট্রপক্ষে দায়িত্ব পালনের জন্য নতুন করে ৬৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগ করেছে সরকার। বুধবার রাতে রাষ্ট্রপতির আদেশক্রমে তাদেরকে নিয়োগ দিয়ে আইন মন্ত্রণালয়ের সলিসিটর কার্যালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

একই সঙ্গে সম্প্রতি অন্তর্বর্তী সরকারের নিয়োগকৃত ৯ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যতীত শেখ হাসিনা সরকারের নিয়োগকৃত সব ডেপুটি অ্যাটর্নি জেনারেলের নিয়োগ বাতিল করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি দ্যা বাংলাদেশ ল’ অফিসার্স অর্ডার, ১৯৭২ (পি.ও.নং. ৬ অব ১৯৭২) এর ৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সুপ্রিম কোর্টের নিম্নবর্ণিত ৬৬ (ছেষট্টি) জন আইনজীবীকে বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি- জেনারেল পদে নিয়োগ প্রদান করিলেন।

এর আগে ১৩ আগস্ট তিন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেয় সরকার। তারা হলেন মুহাম্মদ আবদুল জব্বার ভ‚ঞা, মোহাম্মদ আরশাদুর রউফ ও মোহাম্মদ অনীক রুশদ হক (অনীক আর হক)। এছাড়া একই দিন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান সুপ্রিম কোর্টের নয় আইনজীবী।

প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পরদিন ৬ আগস্ট অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ পদত্যাগ করেন। পরদিন দেশের ১৬তম অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন পদত্যাগ করেন। ৬ আগস্ট থেকে ১২ আগস্ট পর্যন্ত ৬৮ জন আইন কর্মকর্তা পদত্যাগ করেন। এর আগে জ্যেষ্ঠ আইনজীবী মো. আসাদুজ্জামানকে ৮ আগস্ট অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি দেশের ১৭তম অ্যাটর্নি জেনারেল।
আলমগীর হোসেন

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প

৬৬ ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিল অন্তর্বর্তী সরকার

আপডেট সময় ১০:০৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪