ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানসিক অস্থিরতা ও বিষাদ থেকে মুক্তির দোয়া ব্রাজিলের অধিনায়কের আর্মব্যান্ড উঠছে রাফিনহার হাতে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তা সুমনকে ঘিরে জালিয়াতির নানা তথ্য ফাঁস বোয়িং-এয়ারবাস থেকে ৩৫ উড়োজাহাজ কিনছে সরকার: বিমানমন্ত্রী ইতালির ৩০০ স্কুলে বোমা হামলার হুমকি, ‘সাইবার হামলা’ বললেন শিক্ষামন্ত্রী ঠিকাদারের উপহার ঘুষ নয়—প্রতিমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার চায় টিআইবি উজবেকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক ঢাকা ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী ওয়াজ উদ্দিনের বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও অর্থ পাচারের অভিযোগ ইরানের লক্ষ্যবস্তু হওয়ার আশঙ্কা, ঘাঁটিতে আশ্রয় মার্কিন অর্থমন্ত্রীর ৭ দিনের সফরে যুক্তরাজ্য যাচ্ছেন নাহিদ ইসলাম

পদ্মা কোলের আর্তনাদ; দেখার কেউ নেই

নদীর নাম ইছামতি। তার পাশ দিয়েই বয়ে যেত পদ্মা নদীর ছোট একটি শাখা। এই শাখা নদীটি চর শিবরামপুর পদ্মার শাখা থেকে শুরু করে সাধুপাড়া, বাংলাবাজার, অনন্তবাঁধ, ভাড়ারা হয়ে পদ্মার আর এক শাখাতে মিলিত হয়। এক সময় এই শাখা দিয়ে পাবনা শহরের মধ্যে বাণিজ্যিক নৌকা চলাচল করতো। হাজার মানুষের রুটি রুজির ব্যাবস্থা হতো এই পদ্মার ছোট শাখাকে কেন্দ্র করেই।

একটা সময় বাংলা বাজার ও অনন্ত বাঁধ এর কারণে শাখা নদী নাম থেকে বিচ্ছিন্ন হয়ে পদ্মা কোল নামে পরিচিত হয়ে যায়। আমি মূলত কথা বলতে চাচ্ছি বাংলাবাজার বাঁধ ও অনন্ত বাঁধ মাঝের কোলটি নিয়ে। অত্র অঞ্চলের সাবেক আওয়ামীলীগের নেতাদের রাজনীতির স্বীকার হয়ে যায় কোলটি। আগে এই পদ্মা কোলে মাছ চাষ হতো আর এখন হচ্ছে মশা, মাছি, বিভিন্ন জলবাহী রোগের চাষ। কোলটি দীর্ঘ প্রায় ৫ বছর যাবৎ কচুরী পানা, কোল ঘেষা বাড়ীর মলমুত্র জমতে জমতে খুব খারাপভাবে দূষিত হয়ে পড়েছে।

দীর্ঘদিন এভাবে থাকার পরও কখনও কোন কর্তৃপক্ষের চোখে পড়েনি। বিষয়টি নিয়ে আশে পাশের লোকজন পানি উন্নয়ন বোর্ড, পাবনা পৌরসভাতে জানানো হলেও তারা কোন প্রকার প্রদক্ষেপ গ্রহণ করেননি। আসলে অতি দুঃখের সাথে বলতে হয় হাজার হাজার উন্নয়নের বুলিতে কোলটি অবহেলিত হয়ে পরেছে। আর আশপাশের মানুষেরা মশাবাহিত রোগ ও পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে। মানুষের মলমূত্র, বাড়ির আবর্জনার কারণে দূষিত হচ্ছে বাতাস। আমরা আমাদের প্রাণের শহর পাবনাকে সুন্দর শহর হিসেবে দেখতে চাই। তার জন্যই এই কোলটি সংস্কার করা খুবই জরুরী বলে মনে করে এলাকাবাসী।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মানসিক অস্থিরতা ও বিষাদ থেকে মুক্তির দোয়া

পদ্মা কোলের আর্তনাদ; দেখার কেউ নেই

আপডেট সময় ০৯:৫০:১১ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪