ঢাকা ০৮:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জগন্নাথপুরে আদালতের রায় অমান্য করে খাস কালেকশন ইজারা, সংখ্যালঘু পরিবারের জমি দখলের চেষ্টা বিধিবহির্ভূত পদোন্নতি আশিকুজ্জামানের, বিভাগীয় মামলার সুপারিশ মানসুরার বিরুদ্ধে বিআইডব্লিউটিসিতে আশিক-মানসুরা সিন্ডিকেটের দুর্নীতি সরকার ব্যর্থ হলে বিরোধী দল বসে থাকবে না: শফিকুর রহমান জমি নিয়ে বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ, সংবাদ সম্মেলনে শাহজাহান খান গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের সড়ক অবরোধ ও ভাঙচুর, পুলিশের গাড়িতে আগুন ভোলাহাটে সড়ক দুর্ঘটনায় বীরমুক্তিযোদ্ধা জালাল উদ্দীনের মৃত্যু ঢাকা ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফিরোজ আলমের বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও অবৈধ সম্পদ অর্জনের চাঞ্চল্যকর অভিযোগ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিল জেলা প্রশাসন ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভিভিআইপি অভ্যর্থনা

ইতিহাস গড়ে রিয়ালকে জেতালেন এনড্রিক

ব্রাজিলিয়ান তরুণ ফুটবলার এনড্রিককে নিয়ে গত কিছু দিনে কম আলোচনা হয়নি। সেই আলোচিত ফুটবলারকে দলে ভিড়িয়ে যে কোনো ভুল করেনি রিয়াল সেটা নিজের প্রথম ম্যাচেই জানান দিয়েছেন এনড্রিক। রিয়ালের জার্সিতে প্রথমবার খেলতে নেমেই ইতিহাসে নাম লেখিয়ে ফেলেছেন এই ১৮ বছর ৩৫ দিন বয়সী ফুটবলার। তার গোলেই রিয়াল ভ্যালাডোলিডের বিপক্ষে ৩-০ গোলের বড় জয় পেয়েছে রিয়াল।

রিয়ালের জার্সিতে ম্যাচের শেষ দিকে নেমে ১০ মিনিটের মাথায় প্রতিপক্ষের জালে বল জড়িয়েছেন এনড্রিক। ম্যাচের ইনজুরি টাইমের ৬ মিনিটের মাথায় দিয়াজের বাড়ানো বল দারুণ দক্ষতায় নিজের নিয়ন্ত্রণে নিয়ে জালে জড়িয়েছেন এই ফুটবলার। আর তাতেই তিনি হয়ে গেছেন ইতিহাসের অংশ।

লা লিগার ইতিহাসে রিয়ালের সবচেয়ে কম বয়সি বিদেশি ফুটবলার হিসেবে গোল করেছেন এনড্রিক। একবিংশ শতাব্দীতে লা লিগা অভিষেকে লস ব্লাঙ্কোসদের সর্বকনিষ্ঠ গোলদাতাও এখন তিনি।

এদিন এনড্রিকের গোলের আগে সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচে কিছুটা চাপেই ছিল রিয়াল। কেননা আগের ম্যাচে জয় পায়নি দলটি। এ ম্যাচে তাই জয়টা বড্ড জরুরি হয়ে পড়েছিল তাদের জন্য। এমন ম্যাচে নিরাশ করেননি রিয়াল ফুটবলাররা। ম্যাচের প্রথমার্ধে গোল না পেলেও ৫০ মিনিটে ভালভাদ্রের গোলে ম্যাচে লিড নেয় রিয়াল। সেই গোলের পর ৮৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন দিয়াজ। এরপর ভ্যালাডোলিডের কফিনে শেষ পেরেক ঠুকেন এমবাপ্পের বদলি হিসেবে নামা এনড্রিক।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জগন্নাথপুরে আদালতের রায় অমান্য করে খাস কালেকশন ইজারা, সংখ্যালঘু পরিবারের জমি দখলের চেষ্টা

ইতিহাস গড়ে রিয়ালকে জেতালেন এনড্রিক

আপডেট সময় ১০:২৫:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪