ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

ইমরান-বুশরার বিরুদ্ধে জামিন-অযোগ্য গ্রেফতারি পরোয়ানা

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তার স্ত্রী বুশারা বিবির বিরুদ্ধে জামিন-অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন পাকিস্তানের আদালত। পাকিস্তানের বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক বর্তমানে কারাবন্দি জীবনযাপন করছেন।

ইমরান খান আর বুশরা বিবিই নন, ইমরান খানের রাজনৈতিক দল তেহরিক-ই ইনসাফের (পিটিআই) বিভিন্ন পর্যায়ের ৯৩ নেতার বিরুদ্ধেও জামিন-অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

এ তালিকায় আছেন- খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপোর, পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট আরিফ আলভী, পার্লামেন্টের সাবেক স্পিকার আসাদ কায়সার, পিটিআইয়ের চেয়ারম্যান গহর খান, পাকিস্তানের পার্লামেন্টের বিরোধী দলীয় নেতা ওমর আইয়ুব খানসহ অনেকে।

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ পুলিশ মোট ৯৬ জনের বিরুদ্ধে জামিন-অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন জানিয়েছিল। তাদের মধ্যে থেকে ৩ জনকে বাদ দিয়ে বাকি ৯৩ জনের বিরুদ্ধে পরোয়ানা ইস্যু করেছেন আদালত।

বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত আসামি হিসেবে ২০২৩ সালের আগস্ট থেকে পাকিস্তানের পাঞ্জাব রাজ্যের আদিয়ালা কারাগারে রয়েছেন ইমরান খান। তার স্ত্রী বুশরা বিবি আলোচিত তোশাখানা মামলার আসামি হিসেবে ৯ মাস কারাবাসের পর গত নভেম্বরে জামিন পেয়েছেন।

বুশরা জামিন লাভের অল্প কিছু সময়ের মধ্যে ইমরান খানের মুক্তি, সরকারের পদত্যাগ এবং সংবিধানের ২৬তম সংশোধনী বাতিলের দাবিতে গত ২৪ নভেম্বর ইসলাসাবাদ অভিমুখে রওনা দেন পিটিআইয়ের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকরা।

২৭ নভেম্বর মঙ্গলবার তারা ইসলামাবাদের গুরুত্বপূর্ণ এলাকা ডি-চকে এসে পৌঁছে বিক্ষোভ-প্রতিবাদ শুরু করেন। সেখানে পুলিশ ও পাকিস্তানের আধাসামরিক বাহিনীর সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়।

পিটিআইয়ের নেতারা জানিয়েছেন, ২৭ নভেম্বরের সংঘর্ষে পিটিআইয়ের ১২ জন কর্মী-সমর্থক নিহত হয়েছেন। তবে বিক্ষোভ কর্মসূচিতে আলী আমিন গান্দাপোর এবং বুশরা বিবি ব্যতীত দলের অন্য কোনো নেতাকে দেখা যায়নি। ২৭ তারিখ কর্মসূচি শেষ হওয়ার পর থেকেই আত্মগোপনে রয়েছেন বুশরা বিবি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

ইমরান-বুশরার বিরুদ্ধে জামিন-অযোগ্য গ্রেফতারি পরোয়ানা

আপডেট সময় ০৭:১৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪