ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রামের পুলিশের উপর ছড়ি ঘুরান পাঁচ বিষয়ে ফেল সমন্বয়ক চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ের ব্যয় বাড়ল আরও ১৪৫ কোটি টাকা লালপুরে শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ভোলায় ১১ লাখ টাকা ডাকাতির ঘটনায় সোহেল রানা গ্রেপ্তার শীতের কষ্টে বউ চান শিক্ষার্থী, পরীক্ষার খাতায় প্রধানমন্ত্রীকে নিয়ে কটাক্ষ বরগুনায় উৎসবমুখর পরিবেশে এশিয়ান নারী উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন ১৮৪ বছরের পুরোনো বিদ্যালয়ে নেই সীমানাপ্রাচীর, বেঞ্চ সংকটে ব্যাহত পাঠদান নাটোরে কোনো নৈরাজ্য সহ্য করা হবে না: হুইপ দুলু সীমান্তে নয়, কেন্দ্রে হোক—রংপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ক্যাম্পাস নিয়ে বিতর্ক সড়কের পাশে চাঁদাবাজির অভিযোগ, সরকারি ইজারা নেওয়ার পরও রায়েরবাগ বাজারে বন্ধ কালেকশন

আমাকে সাংবাদিকতা শিখাতে হবেনা, আমি ও সাংবাদিক ছিলাম চুনারুঘাটে ভোক্তা অধিকার কর্মকর্তা দেবানন্দ

ভোক্তা অধিকার কর্মকর্তা দেবানন্দ সিনহা চুনারুঘাটে অভিযান পরিচালনা করেছেন। মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে চুনারুঘাটে নামমাত্র দুটি দোকানে অভিযান পরিচালনা করেন তিনি। অভিযান পরিচালনা করার সময় স্থানীয় প্রেসক্লাব সদস্য ও দৈনিক প্রতিদিনের বানীর স্টাপ রিপোর্টার শেখ মোঃ হারুনূর রশিদ,কে তিনি বলেন “আমি সাংবাদিক ছিলাম আমাকে সাংবাদিকতা শিখাতে হবেনা।

এ বিষয়ে সাংবাদিক শেখ মোঃ হারুনুর রশিদ বলেন,খবর পেয়ে আমি চুনারুঘাট বাজারে অভিযান অংশ গ্রহণ করেছিলাম। আমি তখন হবিগঞ্জ ভোক্তা অধিকার কর্মকর্তা দেবানন্দ সিনহাকে বলেছিলাম অভিযানের আগে আপনি যদি চুনারুঘাটের সংবাদ কর্মীদের অবগত করতেন তাহলে আপনার অভিযানে আমাদের অংশ গ্রহণ করাটা সহজ হতো।

তিনি তখন বলেন আমি হবিগঞ্জের একজন সাংবাদিককে কল দিয়েছিলাম।আমি তখন বললাম চুনারুঘাটে অভিযান করলে চুনারুঘাটের একজন সাংবাদিককে অবগত করলে তো ভালো হতো। তখন তিনি বললেন আমি টিভিতে সাংবাদিকতা করে আসছি। আমাকে সাংবাদিকতা শিখাতে হবে না। আমি অভিযানের ছবিসহ নিউজ হবিগঞ্জের একজন সাংবাদিককে দিলে সবাই পেয়ে যায়। আমি তখন উনাকে বললাম, তাহলে তো চুনারুঘাটের সাংবাদিক আর আপনার প্রয়োজন নেই।

তখন তিনি বললেন আপনি শুনে এসেছেন এটাই যথেষ্ট। বিষয়টি জানাজানি হলে চুনারুঘাটে কর্মরত সাংবাদিকদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। একজন ভোক্তা অধিকার কর্মকর্তার কাছে এমন বক্তব্য কতটা যুক্তি সঙ্গত তা নিয়ে চুনারুঘাটের সাংবাদিক মহল লজ্জিত। চুনারুঘাটের কর্মরত সাংবাদিকদের তিনি অবমূল্যায়ন করেছেন বলে সাংবাদিকদের ধারনা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামের পুলিশের উপর ছড়ি ঘুরান পাঁচ বিষয়ে ফেল সমন্বয়ক

আমাকে সাংবাদিকতা শিখাতে হবেনা, আমি ও সাংবাদিক ছিলাম চুনারুঘাটে ভোক্তা অধিকার কর্মকর্তা দেবানন্দ

আপডেট সময় ১২:২২:৪৫ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪