সংবাদ শিরোনাম ::
পাসপোর্ট অফিসে এক গ্রাম থেকে ১১২ জন নিয়োগের অভিযোগ দুর্নীতির অভিযোগে ডিএসসিসির প্রধান প্রকৌশলী বোরহানের বিরুদ্ধে তদন্তের নির্দেশ জুলাইকে ব্যঙ্গ করে ফেসবুক পোস্ট, বিইউবিটি কর্মকর্তা বরখাস্ত আমির খানের তৃতীয় স্ত্রী গৌরী স্প্র্যাটের সম্পদের পরিমাণ কত? উদ্যোক্তা ও সমিতির সদস্যদের মাঝে ঋণ বিতরণ, গোপালগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ইসিতে এনআইডির জরুরি সেবা বন্ধ প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি’র প্রধান নির্বাহীর সাক্ষাৎ রাজশাহীতে অফিসেই সংসার পেতেছেন যুব উন্নয়ন কর্মকর্তা শরীফুল ইসলাম মুগদায় ‘কিটুবাজার ডটকম’এর আড়ালে ভেজাল ওষুধের কারখানার সন্ধান গণপূর্তের নির্বাহী প্রকৌশলী কামরুল হাসানের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ড ও দুর্নীতির বিস্তর অভিযোগ

বাংলাদেশকে অঙ্গরাজ্য বানানোর স্বপ্ন দেখেছিল ভারত- কেন্দ্রীয় বিএনপি নেতা ইয়াছিন

বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক হাজী আমিন-উর রশিদ ইয়াছিন বলেছেন, ‘ভারতে আমাদের পতাকাকে অসম্মান করা হয়েছে। জাতীয় পতাকা এবং আমাদের অ্যাম্বাসিতে যে তিরস্কারজনক হামলা হয়েছে আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। শেখ হাসিনা স্বৈরাচার ছিল। বাংলাদেশের মানুষ তাকে খ্যাদিয়ে দিয়েছে। ভারতের এত জ্বলে কেন? কারণ একটাই; শেখ হাসিনা থাকাকালীন যা ইচ্ছা তা চুক্তি করে ভারত বাংলাদেশকে তাদের একটি অঙ্গরাজ্যের স্বপ্ন দেখছিল। শেখ হাসিনা চলে যাওয়ার পর তাদের এই স্বপ্ন ভেঙ্গে গেছে।’ ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে কুমিল্লায় বিএনপির বিক্ষোভ মিছিল শেষে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মঙ্গলবার দুপুরে কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে কুমিল্লার কান্দিরপাড়ের দলীয় কার্যালয়ের সামনে থেকে এই মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলটি নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এসময় বিএনপির এই নেতা বলেন, ‘তারা এখন চেষ্টা করছে বিভিন্নভাবে আমাদের উস্কানি দিয়ে দেশের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করে আমাদের দুর্বল করতে। যারা এই চিন্তা করছেন তাদের প্রতি আমার প্রথম অনুরোধ; কোন লাভ হবে না, কারণ আপনারাও স্বপ্ন দেখেছিলেন কেয়ামত পর্যন্ত শেখ হাসিনাকে ক্ষমতায় রাখবেন। আল্লাহর রহমতে; জনগণের প্রতিবাদের মুখে নোটিশ না দিয়েই ফ্লাই করতে হয়েছে-যে দাদা আমি নামতেছি আমারে জায়গা দাও। একটা কথা জেনে রাখুন, বাংলাদেশের জনগণ স্বাধীনতার সার্বভৌমত্বের নামে কোনরকম কোন কম্প্রোমাইজ করবেন না।’

এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা মহানগর বিএনপির আহবায়ক উৎবাতুল বারী আবু, সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপুসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলসহ অঙ্গসংগটনের নেতৃবৃন্দ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাসপোর্ট অফিসে এক গ্রাম থেকে ১১২ জন নিয়োগের অভিযোগ

বাংলাদেশকে অঙ্গরাজ্য বানানোর স্বপ্ন দেখেছিল ভারত- কেন্দ্রীয় বিএনপি নেতা ইয়াছিন

আপডেট সময় ০৬:১৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪