সংবাদ শিরোনাম ::
আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন আইসিসির তিন বিচারক গণমাধ্যম খাতে সহযোগিতায় বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর হোটেল রুমে স্বামী, পাকিস্তান নারী ক্রিকেট দলের ঘরে বিবাদ ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: হাসনাত  আশুরা মানুষকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় : রাষ্ট্রপতি তিস্তা মহাপরিকল্পনায় কারিগরি সহায়তা দিতে আগ্রহী চীন নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, যুবক আটক ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে জীবিত আটকা বহু, উদ্ধারে আসছেন না কেউ বরগুনায় সরকারি চাল আত্মসাতের অভিযোগে প্যানেল চেয়ারম্যান (ইউপি সদস্যের) বিরুদ্ধে মামলা

ইরানি প্রেসিডেন্ট রাইসির মৃত্যুর চূড়ান্ত তদন্ত প্রতিবেদন প্রকাশ

গত মে মাসে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং অতিরিক্ত যাত্রীর ওজন সামলাতে ব্যর্থ হওয়ার কারণেই বিধ্বস্ত হয়েছিল রাইসির সেই হেলিকপ্টার।

বুধবার চূড়ান্ত তদন্তের ফলাফল প্রকাশের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ।

এর আগে গত মে মাসে দেশটির সেনাবাহিনীর একটি প্রাথমিক প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনার পেছনে কোনো পক্ষের হস্তক্ষেপ বা হামলার প্রমাণ পাওয়া যায়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি নিরাপত্তা সূত্র ফার্স নিউজকে জানিয়েছে, ‘রাইসির হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় তদন্ত শেষ হয়েছে এবং এটি সম্পূর্ণ নিশ্চিত যে যা ঘটেছে তা নিছক একটি দুর্ঘটনা।’

দুর্ঘটনার দুটি কারণ শনাক্ত করা হয়েছে। একটি আবহাওয়া উপযুক্ত ছিল না এবং হেলিকপ্টারটিতে অন্তত দুজন যাত্রী ওজনের সক্ষমতার বাইরে ছিল। যার ফলে এটি একটি পাহাড়ে বিধ্বস্ত হয়।

গত ১৯ মে আজারবাইজান সীমান্তের কাছে পাহাড়ি এলাকায় হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন ইব্রাহিম রাইসি। সেদিন আজারবাইজানে একটি বাঁধ উদ্বোধন শেষে ফেরার পথে প্রেসিডেন্ট রাইসি ও তার সফরসঙ্গীদের বহনকারী হেলিকপ্টারটি ইরানের উত্তর-পশ্চিমের পাহাড়ি এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে।

ঘন কুয়াশার কারণে দীর্ঘ ১৬ ঘণ্টার টানা অভিযান শেষে ২০ মে তাদের হেলিকপ্টারটির খোঁজ পায় উদ্ধার দল। এ হেলিকপ্টার দুর্ঘটনায় রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানসহ আরও কয়েকজন কর্মকর্তা নিহত হন। সূত্র: রয়টার্স

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ

ইরানি প্রেসিডেন্ট রাইসির মৃত্যুর চূড়ান্ত তদন্ত প্রতিবেদন প্রকাশ

আপডেট সময় ১১:০৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪