ঢাকা ০৪:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মোহাম্মদপুরে আকলিমা-নুরের নামজারি সিন্ডিকেট: ঘুষ না দিলেই ফাইল বন্দি ঢাবিতে ৯ ককটেল বিস্ফোরণ: আটক তিনজনের পরিচয় জানা গেল দুর্নীতিতে কার্যকারিতা হারিয়েছে সমবায় সমিতিগুলো: রাষ্ট্রপতি সরকারি ওষুধ কেনা-বিতরণে অনিয়মের অভিযোগ, রাজস্থলী হাসপাতালে দুদকের অভিযান এলজিইডির উদ্যোগে পঞ্চগড়ে তিন সড়কের উন্নয়নকাজের উদ্বোধন আ.লীগের ফিরে আসা জনগণ মেনে নেবে না: রিজভী ২০২৯ সালের নির্বাচনে মোদি সরকারের পতনের ভবিষ্যদ্বাণী দীপকের ব্যানারে জিয়াউর রহমানের ছবি না রাখা নিয়ে ক্ষোভ, ডিসিকে অপসারণে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ফ্লাইওভার থেকে পল্লবী থানায় ককটেল নিক্ষেপ দুই সপ্তাহের প্রশিক্ষণে পাকিস্তান গেলেন ৩৪ সরকারি কর্মকর্তা

হরমুজ প্রণালিতে তিন তেল ট্যাঙ্কারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড

ইরানের নিয়ন্ত্রণে থাকা বৈশ্বিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে তিনটি তেল ট্যাঙ্কারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) এক বিবৃতিতে ওই তিন ট্যাঙ্কারে অগ্নিকাণ্ডের তথ্য নিশ্চিত করা হয়েছে। হরমুজ প্রণালিতে ইরানের অনুমতি ছাড়া চলাচলকারী জাহাজগুলোকে প্রায়ই লক্ষ্যবস্তু করে আইআরজিসি।

চলতি বছরের ফেব্রুয়ারির শেষের দিকে ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথে নৌ চলাচল কঠোরভাবে সীমিত করেছে তেহরান। ইরানি কর্তৃপক্ষ বলেছে, কেবল ইসলামি প্রজাতন্ত্রের অনুমোদিত পথ ব্যবহার করেই হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল করতে পারবে।

এর জবাবে ইরানি বন্দরগুলোর বিরুদ্ধে নৌ অবরোধ আরোপ এবং বিশ্বে ব্যবহৃত মোট তেলের প্রায় এক-পঞ্চমাংশ পরিবহন করা এই প্রণালি দিয়ে ট্যাঙ্কার চলাচলে সহায়তা করছে যুক্তরাষ্ট্র।

রোববার ইরানের সামরিক বাহিনীর আদর্শিক শাখা আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে, ‘আজ ভোরের দিকে অনুমোদনহীন তিনটি ট্যাঙ্কার হরমুজ প্রণালির অবৈধ চ্যানেল দিয়ে যাওয়ার সময় সেগুলোতে বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়।’

তবে ওই ট্যাঙ্কারগুলোর নাম বা সেগুলো কোন দেশের, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানায়নি আইআরজিসি। এদিকে, রোববার ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও বলেছে, এক দিন আগে প্রণালিতে ওমানের খাসাব উপকূলের কাছে একটি ট্যাঙ্কারে আগুন ধরে যায়।

সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, সামরিক কর্তৃপক্ষ আগুন ধরে যাওয়া ট্যাঙ্কারটি এবং এর কর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। এ ছাড়া শনিবার অজ্ঞাত ক্ষেপণাস্ত্রের আঘাতে আরেকটি ট্যাঙ্কার ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্যও জানিয়েছে ইউকেএমটিও।

সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় গণমাধ্যম বলেছে, ওমান উপসাগরে আগুনে জ্বলতে থাকা একটি নৌযান থেকে ২২ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে।

তবে ভিন্ন ভিন্ন এসব অগ্নিকাণ্ডের ঘটনা একই কি না, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি। গত কয়েক সপ্তাহ ধরে প্রায় প্রতিদিনই তেহরান বলছে, হরমুজ প্রণালিতে বিভিন্ন জাহাজে আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটেছে।

মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড গত মাসে বলেছিল, গ্রীষ্মের পর থেকে হরমুজ প্রণালি দিয়ে উপসাগরীয় দেশগুলোকে ১৫০ কোটি ব্যারেল তেল রপ্তানিতে সহায়তা করেছে মার্কিন বাহিনী। একই সঙ্গে সম্প্রতি এই জলপথ থেকে সব ধরনের মাইন অপসারণ করা হয়েছে বলেও দাবি করেছে সেন্ট্রাল কমান্ড।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোহাম্মদপুরে আকলিমা-নুরের নামজারি সিন্ডিকেট: ঘুষ না দিলেই ফাইল বন্দি

হরমুজ প্রণালিতে তিন তেল ট্যাঙ্কারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড

আপডেট সময় ০৭:০৫:৪৩ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬