ঢাকা ০৮:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আমার আল্লাহ ছাড়া কাউকে কিছু প্রমাণ করতে চাই না: ভাবনা বিনা স্বার্থে চিকিৎসা সেবা প্রধান করায়, তোপের মুখে রেজিস্ট্রেশন প্রাপ্ত প্রাথমিক চিকিৎসক জাহাঙ্গীর আলম  জিয়া শিশু কিশোর সংগঠনের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটির ২৩ অনুষ্ঠানের অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ ৪৫ হাজার টাকা বেতনের পাসপোর্ট কর্মকর্তার বিরুদ্ধে ৫৯ কোটির সম্পত্তির অভিযোগ কাশিপুরে অসুস্থ গরু জবাইয়ের তথ্য সংগ্রহে সাংবাদিকের ওপর হামলার অভিযোগে সংবাদ সম্মেলন কুমিল্লায় টমছমব্রিজ এলাকার যানজট নিরসনে মসজিদ স্থানান্তরের সিদ্ধান্ত সুযোগের অপেক্ষায় নীলফামারীর সুরের জাদুকর সজীব মুন্সীগঞ্জে হাসপাতাল সিলগালা, অভিযানে জরিমানার মুখে একাধিক ক্লিনিক ৫০ বছরের রাস্তা উদ্ধারে নেই উদ্যোগ-ভুক্তভোগীর অভিযোগ

সাংবাদিকদের ওপর হামলা না করার আহ্বান সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর

সাংবাদিকদের ওপর হামলা না করার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।

রোববার বিকালে ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান করেন।

এতে তিনি বলেন, আন্দোলনের শুরু থেকেই গণমাধ্যমকর্মীদের সঙ্গে আন্দোলনকারী ছাত্র-জনতার সৌহার্দপূর্ণ সম্পর্ক বিদ্যমান রয়েছে। আন্দোলনকে সার্বজনীন করতে তাদের নিরবচ্ছিন্ন পেশাদারিত্বের অবদান অনস্বীকার্য। কিন্তু আমরা লক্ষ্য করছি যে, কিছু অতিউৎসাহী আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ককে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশে আন্দোলনকারী পরিচয়ে গণমাধ্যমকর্মীদের সম্প্রচার ও পেশাদারিত্বকে বিঘ্নিত করেছে, তাদের ওপর আক্রমণ করেছে। এই ঘটনার প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিন্দা জানাচ্ছে।

তিনি আরও বলেন, আমরা গণমাধ্যমকর্মীদের সঙ্গে সহযোগিতাপূর্ণ আচরণের অনুরোধ জানাচ্ছি। আমাদের আন্দোলনের এক দফা বাস্তবায়ন করতে গণমাধ্যমের সঠিক ও নিরপেক্ষ প্রতিবেদন অপরিহার্য ভূমিকা পালন করবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে গণমাধ্যমকর্মীদের সুরক্ষা ও পেশাদারিত্বের প্রতি সম্মান প্রদর্শন করা আমাদের আন্দোলনের অগ্রগতি নিশ্চিত করবে। আমরা আহ্বান করছি, সব পক্ষের সম্মিলিত প্রচেষ্টায় গণমাধ্যমকর্মীদের প্রতি সহযোগিতা বজায় থাকবে।

এর আগে সমন্বয়ক আসিফ মাহমুদ নিজের ফেসবুকে ‘মার্চ টু ঢাকা’র কর্মসূচি একদিন এগিয়ে এনে সোমবার পালনের ঘোষণা দেন।

তিনি বলেন, এক জরুরি সিদ্ধান্তে আমাদের ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ৬ আগস্ট থেকে পরিবর্তন করে ৫ আগস্ট করা হলো। অর্থাৎ আগামীকাল সোমবারই সারাদেশের ছাত্র-জনতাকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করার আহ্বান জানাচ্ছি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমার আল্লাহ ছাড়া কাউকে কিছু প্রমাণ করতে চাই না: ভাবনা

সাংবাদিকদের ওপর হামলা না করার আহ্বান সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর

আপডেট সময় ১০:৫১:৫৫ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪