ঢাকা ০৪:০৬ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাজা নিয়েই প্রেসিডেন্ট নির্বাচনে ফিরছেন ল্য পেন সিগন্যাল দিতেই দৌড়ে পালালো চালক, প্রাইভেটকারের পেছনে মিলল ৫ বস্তা গাঁজা ভুয়া মুক্তিযোদ্ধা সনদে ২৫ বছর চাকরির অভিযোগ, বেবিচকের প্রকৌশলীর শাস্তি শুধু বদলি আ.লীগ নেতা এনু-রুপনের ১০ বছরের কারাদণ্ড, ৬৪ কোটি টাকা জরিমানা বন্যার পানিতে যান চলাচল বন্ধ, সাজেকে ৫ শতাধিক পর্যটক আটকা রোহিঙ্গা প্রত্যাবাসনে পাকিস্তানের জোরালো সমর্থন চায় বাংলাদেশ চাকরি হারানো ১৬২ সৈনিক পাচ্ছেন ভূতাপেক্ষ সুযোগ-সুবিধা বরিশাল শিক্ষা বোর্ড কর্তৃক হাফিজ ইব্রাহিম কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মনোনীত ব্যারিস্টার মোহাম্মদ মারুফ ইব্রাহিম আর্জেন্টিনার জয়ের আনন্দে অতিরিক্ত জর্দা খেয়ে ভ্যানচালকের মৃত্যু গণভোটের রায় ও সংস্কার বাস্তবায়ন না হলে দেশে কোনো পরিবর্তন হবে না

ভোলার ধনিয়া ইউনিয়নে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

অজানা কারণে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন রূপা খাতুন নামের এক গৃহবধূ। সোমবার (৬ জানুয়ারি) সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

এর আগে, রোববার (৫ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের পশ্চিম ধনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসনাইন পারভেজ এ তথ্য নিশ্চিত করেছেন।

রূপা খাতুন ওই গ্রামের মো. রাফসান মিয়ার স্ত্রী। গেল ৯ মাস আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। প্রথমদিকে তাদের সাংসারিক জীবন ভালো কাটলেও গত দু’তিন মাস ধরে রূপা পারিবারিক ঝামেলায় ছিলেন বলে জানা যায়।

রূপা খাতুনের পরিবার এবং পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাত ৯টার দিকে রূপার স্বামী রাফসান স্থানীয় একটি বাজার থেকে এসে দেখেন তার স্ত্রী রূপা খাতুন ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলে আছে। রূপা কী কারণে আত্মহত্যা করেছে তা কেউই জানে না। রূপার মৃত্যু নিয়ে তার পরিবারেরও কোনো ধরনের অভিযোগ নেই।

ওসি হাসনাইন পারভেজ জানান, রূপার মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাজা নিয়েই প্রেসিডেন্ট নির্বাচনে ফিরছেন ল্য পেন

ভোলার ধনিয়া ইউনিয়নে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

আপডেট সময় ০৬:৪৭:৫১ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫