ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সপ্তাহে তিন দিন রাত ১০টা, তিন দিন ৮টা পর্যন্ত খোলা থাকবে মার্কেট ২২ দিনে ১২০ স্থানে ককটেল বিস্ফোরণ, ১০৭ পরিবহনে অগ্নিসংযোগ আয়-সম্পদে অসংগতি, বরগুনার সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা ক্যালেন্ডারে খালেদা জিয়ার পরিচয় ‘শেখ হাসিনার মা’, বিতর্কে তোলপাড় জাতীয় বিশ্ববিদ্যালয় সাফের প্রস্তুতিতে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা মুরাদনগরে হাজী ইদ্রিসের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল কুমিল্লা উত্তরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ সৌদির প্রতিরক্ষা জোরদারে সেনা পাঠাচ্ছে পাকিস্তান: ডন অতীতে শেয়ারবাজার জুয়ার আসরে পরিণত হয়েছিল: অর্থমন্ত্রী বরগুনায় আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ সমাবেশ

আন্দোলনকারীদের সঙ্গে আ. লীগের সংঘর্ষ, নিহত ২

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে মুন্সীগঞ্জে একদফা দাবিতে অসহযোগ আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ এবং আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত দুজন নিহত ও ২০ জন আহত হয়েছেন।

রোববার বেলা পৌনে ১১টার দিকে শহরের সুপার মার্কেট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. আবু হেনা মোহাম্মদ জামাল নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তাদের নামপরিচয় এখনো নিশ্চিত হতে পারিনি। জরুরি বিভাগে ২০ জনের বেশি আহত মানুষ এসেছেন।

নিহত দুজনই পুরুষ এবং তারা পেশায় শ্রমিক।

মুন্সীগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান বলেন, হতাহতের সংখ্যা এখনো বলতে পারছি না। তবে পুলিশ কোনো গুলি চালায়নি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভার পদত্যাগের একদফা দাবি ঘোষণা করে আজ থেকে সারা দেশে অসহযোগ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সপ্তাহে তিন দিন রাত ১০টা, তিন দিন ৮টা পর্যন্ত খোলা থাকবে মার্কেট

আন্দোলনকারীদের সঙ্গে আ. লীগের সংঘর্ষ, নিহত ২

আপডেট সময় ১২:৩৮:৫১ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪