ঢাকা ০৫:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কসবায় পারিবারিক কলহের জেরে বাবার মৃত্যু, স্ত্রী ও মেয়ে আটক কুমিল্লায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা: প্রধান অভিযুক্ত গ্রেপ্তার ভোলাহাটে চামুশা সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ ইসকাপ জব্দ!! আত্রাইয়ে মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও পরিবেশ রক্ষায়  ১৫০টি কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ কুড়িগ্রামের রৌমারীতে ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত উদয়ন ইলেকট্রিক স্যানিটারি ঐক্য পরিষদের নতুন কমিটির যাত্রা শুরু রাজনীতিবিদরা মুক্তিযুদ্ধের ইতিহাস লেখায় বিকৃত হয়েছে : স্পিকার লালপুরে জন্ম-মৃত্যু নিবন্ধনে স্বচ্ছতা ও মানোন্নয়নে গুরুত্বারোপ নিয়োগের ৫ দিনের মধ্যে বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ‘একটা হাসপাতাল যতটুকু ক্লিন থাকা প্রয়োজন, ততটুকু ক্লিন না’-কুমিল্লায় কৃষিমন্ত্রী

গুঞ্জনের মধ্যেই এবার একসঙ্গে কানাডায় জায়েদ খান-নুসরাত ফারিয়া

অস্ট্রেলিয়ার মেলবোর্ন ও সিডনিতে স্টেজ শোতে জায়েদ খানের সঙ্গে ছিলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। শোর বিরতিতে সেখানকার বিভিন্ন লোকেশনে একসঙ্গে ঘুরতে দেখা যায় তাদের। সামাজিকমাধ্যমে পোস্ট করেন সেসব মুহূর্তের ছবিও।

দুজনার প্রেমের গুঞ্জনটা তখন থেকেই। যদিও জায়েদ খান ও নুসরাত ফারিয়া কেহ এ বিষয়ে মুখ খোলেননি। তবে অস্ট্রেলিয়ার পর এবার এই দুজনকে দেখা গেল কানাডায়। সেখানে দুজনই পারফর্ম করবেন। জায়েদ খান নিজেই ফেসবুকে একটি পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছেন। সেই পোস্ট নুসরাত ফারিয়াও শেয়ার করেছেন, লিখেছেন সবার সঙ্গে দেখা হচ্ছে ১৪ জুলাই।

জায়েদ খানও নিজের শো প্রসঙ্গে বলতে গিয়ে বলেছেন, ব্লয়াস্ট শো হবে। কিন্তু এই শো হবে কোথায়? জানা গেছে কানাডার ক্যালগেরিতে অনুষ্ঠিত হবে এই শো। ইতোমধ্যে জায়েদ খান ও নুসরাত ফারিয়া দুজনই নাচের রিহার্সেলে অংশ নিয়েছেন। অনুশীলনের একটি ফটোতে দুজনকে একত্রে দেখা যায়। সেখানেও জায়েদ খান জানালেন দুই দিনব্যাপী অনুষ্ঠান হতে যাচ্ছে।

এ প্রসঙ্গে জায়েদ খানের সঙ্গে হোয়াটস্যাপে যোগাযোগ করা হলে তিনি বলেন, নুসরাত ফারিয়া আমার সহকর্মী। এসব কিছু মানুষ নানা কারণেই ছড়ায়। মানুষকে ছোট করতে পারলে তাদের ভালো লাগে। ফলে এই চেষ্টা তারা করেই যায়। এসব নিয়ে মাথা ঘামানো যাবে না।

এর আগে জায়েদ খান নিউইয়র্কে ঢালিউড অ্যাওয়ার্ডে অংশ নেন। এর পর তাকে দেখা যায় মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনা-কানাডা ম্যাচে। স্টেডিয়ামের গ্যালারিতে আর্জেন্টিনার জার্সি গায়ে উপস্থিত হয়েছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কসবায় পারিবারিক কলহের জেরে বাবার মৃত্যু, স্ত্রী ও মেয়ে আটক

গুঞ্জনের মধ্যেই এবার একসঙ্গে কানাডায় জায়েদ খান-নুসরাত ফারিয়া

আপডেট সময় ১০:১১:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪