ঢাকা ১২:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে তেজগাঁও রেলস্টেশন ও কারওয়ান বাজারে ৩০০ অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণ ফুয়াদ হাসান আকন্দের বিরুদ্ধে ভিত্তিহীন অপপ্রচারের প্রকৃত সত্য প্রকাশ হোলিস্টিক হোম বিল্ডার্সের বিরুদ্ধে ২০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ নির্বাচন সামনে রেখে ইউনিয়ন পরিষদ পুনর্গঠন স্থগিত রাজউকের ১,৪১৩ প্লট নিয়ে তদন্ত, স্থগিত ১,০৭৪টির কার্যক্রম ‘বিরিয়ানির ভাগ’ দিতে নারাজ বিএনপি: রাশেদ খাঁন দুই বছর লভ্যাংশ নেই মার্কেন্টাইল ব্যাংকে, ব্যাংকের টাকায় বিদেশ ঘুরছেন এমডি মতিউল হাসান চট্টগ্রামে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের প্রস্তাব ঢাকা সাংবাদিক সমবায় সমিতি সভাপতি রানা, সম্পাদক বারী, যুগ্ম সম্পাদক কামাল নারায়ণগঞ্জে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, আটক স্বামী

কুবি শিক্ষার্থীদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। বুধবার বেলা ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ অবরোধ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা

এতে রাস্তার দুইপাশে প্রায় ৫০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এছাড়াও কুমিল্লা- সিলেট এবং কুমিল্লা-নোয়াখালী সড়কে যানজটের সৃষ্টি হয়।

এ সময় বিক্ষোভ মিছিল থেকে শিক্ষার্থীদের- কোটা না মেধা-মেধা মেধা, আপস না সংগ্রাম-সংগ্রাম সংগ্রাম, আঠারোর পরিপত্র-পুনর্বহাল করতে হবে, কোটাপ্রথা নিপাত যাক, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁয় নাই, কোটা প্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক, মেধাবীদের কান্না আর না আর না, মেধা নাকি কোটা, মেধা মেধা- ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, কোটা ব্যবস্থা পুনর্বহালের মাধ্যমে সংবিধানে যে সমতার কথা বলা হয়েছে তা লঙ্ঘন করা হচ্ছে। কোনো রাষ্ট্র এতটা বৈষম্যের মাধ্যমে চলতে পারে না। এ বৈষম্যের ফলে এ দেশে মেধাবীরা থাকতে চায় না। ফলে এই জাতি একদিন মেধাশূন্য জাতি হিসেবে প্রতিষ্ঠিত হবে। আমরা জরুরি সেবার গাড়ি ছেড়ে দিচ্ছি। যদি আপিল বিভাগের শুনানিতে শিক্ষার্থীদের পক্ষে রায় না আসে তাহলে কঠোর আন্দোলনে যাব।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে তেজগাঁও রেলস্টেশন ও কারওয়ান বাজারে ৩০০ অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণ

কুবি শিক্ষার্থীদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

আপডেট সময় ১২:১৬:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪