ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনার তালতলীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে সেলাই মেশিন, শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ ভারতীয় ট্রাকচালক অপহরণ ও ছিনতাই মামলা লালমনিরহাটে ৩ জনের যাবজ্জীবন বাঞ্ছারামপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত আলিম পরীক্ষায় নকল: শিক্ষক কারাদণ্ড, ৫ শিক্ষার্থী বহিষ্কার ৫ আগ্নেয়াস্ত্রসহ রাজবাড়ীতে ৫ অস্ত্রধারী গ্রেফতার: র‌্যাব-১০ এর সফল অভিযান পীরগঞ্জে পুকুর থেকে বস্তাবন্দী না’রীর গ’লি’ত ম’র’দে’হ উদ্ধার নারী পাচারের অভিযোগে দুদকের নজরদারিতে ৫৭ রিক্রুটিং এজেন্সি নরসিংদী শিক্ষা প্রকৌশলী রাসেল আহমেদের বিরুদ্ধে অনিয়ম ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ পবিপ্রবির নতুন ট্রেজারার হলেন প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান দুই দফা সময় বাড়িয়েও শেষ হয়নি হাসনাবাদ সেতুর নির্মাণকাজ, ভোগান্তিতে হাজারো মানুষ

তাহিরপুর থানার এসআইকে প্রত্যাহার

চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা না করায় সুনামগঞ্জের তাহিরপুর থানার এসআই পার্ডন কুমার সিংহকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

মঙ্গলবার রাতে জেলা পুলিশের দায়িত্বশীল একটি সূত্র জানায়, ঊর্ধ্বতন অফিসারের নির্দেশনা অনুযায়ী যথাযথভাবে মাদকসহ চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা না করায় অভিযানের নেতৃত্বে থাকা এসআই পার্ডন কুমার সিংহকে মঙ্গলবার প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাজন কুমার দাস জানান, পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ এহসান শাহের নির্দেশে তাকে প্রত্যাহার করে আপাতত পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

জানা গেছে, জেলা পুলিশের দায়িত্বশীল অফিসার থানা পুলিশকে অভিযানের নির্দেশনা দিলেও পুলিশ সময়ক্ষেপণ করতে থাকে। একপর্যায়ে অভিযানের খবর থানা পুলিশের কাছ থেকে চোরাকারবারিরা জেনে যায়। এরপর পরিস্থিতি সামাল দিতে পাকা মার্কেটের কক্ষ থেকে অভিযানের পূর্বেই চোরাকারবারিরা কয়েক লাখ টাকার ভারতীয় বিড়ি ও বিদেশি মদের কার্টনগুলো সরিয়ে নেয়। পরে ওই দোকানের ভেতর মাত্র দুই কার্টন ভারতীয় বিড়ি রেখে তালাবন্ধ করে রেখে যায়।

এদিকে চোরাচালানিরা নিরাপদে সরে যাওয়ার পরই রোববার মধ্যরাত পরবর্তী সময়ে যখন বাজারের অধিকাংশ ব্যবসায়ী রাতে ঘুমাতে যান ঠিক তখনই চোরাচালানিদের নির্দেশিত কাঠমিস্ত্রির দোকানের তালা ভেঙে দুই কার্টন ভারতীয় শেখ নাসির বিড়ি মালিকবিহীন অবস্থায় জব্দ করে অভিযান সমাপ্ত করে।

বুধবার সকালে তাহিরপুর থানার ওসি মোহাম্মদ নাজিম উদ্দিন অভিযান প্রসঙ্গে বলেন, অভিযানে দুই কার্টন ভারতীয় বিড়ি জব্দ করা হয়েছে। এক চোরাকারবারিকে পলাতক আসামি দেখিয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরগুনার তালতলীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে সেলাই মেশিন, শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ

তাহিরপুর থানার এসআইকে প্রত্যাহার

আপডেট সময় ১১:৩৮:২১ অপরাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪