ঢাকা ০৪:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিস আলম আহত রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক ফরিদপুর কোতোয়ালি থানার ওসির সাথে রিপোর্টার্স ক্লাব ফরিদপুর মতবিনিময়  মাধবদীতে দুই কোটি টাকার কারেন্ট জাল জব্দ, ৩ জনকে জরিমানা  কাজী সরোয়ার সভাপতি, ওয়াহিদুজ্জামান সেক্রেটারী নির্বাচিত নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটির সভাপতি জাহিদ, সম্পাদক সৈকত রেমিট্যান্সের বিনিময়ে ফিরল দুই ভাইয়ের লা’শ, হাজারো মানুষের অশ্রুসিক্ত বিদায় কেরানীগঞ্জ দক্ষিণ সাব-রেজিস্ট্রি অফিসে ঘুষ, জালিয়াতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ চেক ডিজঅনারের পর আদালতে মামলা, গ্রেপ্তারি পরোয়ানার আবেদন

সাবেক উপজেলা চেয়ারম্যানের সম্পত্তির দলিল ক্রোকের নির্দেশ

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মাহমুদুর রহমানের স্থাবর সম্পত্তির দলিল ক্রোকের নির্দেশ দিয়েছেন পঞ্চগড় সিনিয়র স্পেশাল জজ আদালত। তার স্ত্রী তহুরা বেগমের নামের দলিলও ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে।

একইসঙ্গে কাজী মাহমুদুর রহমান ডাবলুর রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের তেঁতুলিয়া শাখার ব্যাংক হিসাবকে অবরুদ্ধ করার নির্দেশ প্রদান করেছেন আদালত।

বৃহস্পতিবার বিকালে জেলা দায়রা জজ আদালতের বিচারক মো. গোলাম ফারুক এ আদেশ দেন।

জেলা জজ কোর্টের দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর হাবিবুর রহমান হাবিব জানান, ১ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশনের ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইমরান হোসেন আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক ওই চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা করেন। পরবর্তীতে আয়কর আইনে কাজী মাহমুদুর রহমানের আয়কর ফাইল প্রাপ্ত হন তদন্ত কর্মকর্তা।

পাবলিক প্রসিকিউটর আরও জানান, কাজী মাহমুদুর রহমান ডাবলুর ২০২০ সালে দাখিল করা তথ্য অনুযায়ী তিনি ১৩ লাখ ৩৬ হাজার ৫২ টাকার সম্পদের হিসাব গোপন করেছেন এবং জ্ঞাত আয়বহির্ভূত ৭৯ লাখ ৭২ হাজার ৫৫ টাকার সম্পদ ভোগদখল করছেন। গত ১২ জুন এসব সম্পদের দলিল ক্রোক এবং ব্যাংক হিসাব অবরুদ্ধের আবেদন করেন মামলার বাদী। এরই প্রেক্ষিতে কাজী মাহমুদুর রহমানের নামে ১৬টি এবং তার স্ত্রীর নামে ১টি দলিল ক্রোক ও ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেওয়া হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

সাবেক উপজেলা চেয়ারম্যানের সম্পত্তির দলিল ক্রোকের নির্দেশ

আপডেট সময় ০৬:২৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪