ঢাকা ০৮:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি রাজৈরে লিবিয়ায় নির্যাতনের পর নিহত সোহাগ মুন্সি পরিবারের থানায় অভিযোগ মোবাইল কোর্টের অভিযানে হেলমেট না পরায় ৫ মামলায় ৪ হাজার টাকা জরিমানা লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীর বদলি শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে নিয়ে মিলল আরও চাঞ্চল্যকর তথ্য গোসিংগা ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে: পবিপ্রবি উপাচার্য বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই : পার্থ গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মিলন রানীর পাশে উপজেলা প্রশাসন জুলাইযোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবেন না : ডা. শফিকুর রহমান

বগুড়ায় জোড়া খুন, এলাকায় আতংক

বগুড়ায় আবারো জোড়া খুনের ঘটনা ঘটেছে। এবার খুন হয়েছে শরিফ ও রুমন নামে দুজন যুবক। শরিফ ১৮ বছরের এবং রুমন ১৯ বছরের যুবক বলে জানা গেছে।

ঈদের দিন ১৭ জুন রাতে বগুড়া শহরের নিশিন্দারা চকর পাড়ায় সরকারি মুস্তাফাবিয়া মাদ্রাসার পিছনে ইউ কালেপ্টাস গাছের বাগানে গলির মধ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাদের হত্যা করা হয় বলে পুলিশ সূত্রে জানা যায় । ঘটনা স্থল থেকে পুলিশ তাদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে ।

এ ঘটনায় হোসেন নামে আরো একজন যুবককে কুপিয়ে আহত করা হয়েছে। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, হত্যাকাণ্ডের আগে তারা ঘটনাস্থলে কয়েক রাউন্ড গুলির শব্দ পান। এতে এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েন। পরে জানতে পারেন দুর্বৃত্তরা শরিফ ও হোসেন নামে তিন যুবককে ধারালো অস্ত্র যে কুপিয়ে চলে গেছে। এতে ঘটনাস্থলেই শরীফ ও রুমন ঘটনার স্থলেই নিহত হয়েছে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে পুরো এলাকা ঘিরে রাখে। শরীফের স্বজনরা বলেন, হত্যাকাণ্ডের আগে মোবাইল ফোনে শরীফকে বাড়ি থেকে ডেকে নেওয়া হয়। এরপর পরপরই এই নির্মম হত্যাকাণ্ড সংগঠিত হয়। একজন স্থানীয় নেতার নেতৃত্বে ২০-২৫ জনের একটি সন্ত্রাসী গ্রুপ এই হামলা চালিয়েছে।

এ ব্যাপারে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আক্তার বলেন তবে কি কারণে তাদের হত্যা করা হলো তাৎক্ষণিকভাবে সে বিষয়ে জানা যায়নি। হত্যাকাণ্ডের আগে ঘটনাস্থলে গুলিবর্ষণ করা হয়েছে।
১৮ জুন সকালে ঘটনাস্থল থেকে ২টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। তিনি বলেন,এ হত্যাকাণ্ড পরিকল্পিত। পুলিশের একাধিক টিম তদন্ত নেমেছে। নিহত শরিফ নিশিন্দারা চকরপাড়ার দুদুর ছেলে এবং রোমান একই এলাকার শফিকুল ইসলামের ছেলে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি

বগুড়ায় জোড়া খুন, এলাকায় আতংক

আপডেট সময় ১২:৩৪:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুন ২০২৪