ঢাকা ০১:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১ কালিহাতীতে ৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

সরিষার ক্ষেতের সৌন্দর্যের আড়ালে ভয়ংকর রাসেল ভাইপার

  • অপূর্ব দাস
  • আপডেট সময় ০৭:৩১:১০ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
  • ৭৩৯ বার পড়া হয়েছে

মাদারীপুরের শিবচর পৌরসভার চরশ্যামাইল এলাকায় শরিষার ক্ষেতের মনোরম সৌন্দর্য উপভোগ করতে গিয়ে ভয়ংকর রাসেল ভাইপারের দেখা মিলেছে। স্থানীয় দর্শনার্থীদের চোখে পড়ার সঙ্গে সঙ্গে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এলাকাবাসী জানায় শরিষার ক্ষেত ঘুরতে গিয়ে একটি বড় আকারের রাসেল ভাইপার দেখতে পান দর্শনার্থীরা। তাৎক্ষণিকভাবে তারা চিৎকার করে আশপাশের মানুষকে সতর্ক করেন এবং দ্রুত নিরাপদ স্থানে সরে যান। পরে সেখান থেকে মোবাইল ফোনে সরাসরি ভিডিও ধারণ করা হয়।

ভিডিওতে দেখা যায়, বিশাল আকারের রাসেল ভাইপারটি শরিষার পাতার নিচে লুকিয়ে ছিল। উপস্থিতির বিষয়টি টের পাওয়ার পর সাপটি ক্রমশ নড়াচড়া করতে থাকে। বিষয়টি নিয়ে এলাকাজুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

স্থানীয় কৃষকরা জানান, এ ধরনের বিষধর সাপ সাধারণত গ্রামের ঝোপঝাড় এবং ক্ষেতখোলায় আশ্রয় নেয়। রাসেল ভাইপার বাংলাদেশের অন্যতম বিষাক্ত সাপ। এর কামড়ে মৃত্যু ঝুঁকি অনেক বেশি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ

সরিষার ক্ষেতের সৌন্দর্যের আড়ালে ভয়ংকর রাসেল ভাইপার

আপডেট সময় ০৭:৩১:১০ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫