রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা, তার স্ত্রী ও ২ কন্যার নামে দুর্নীতির অনুসন্ধানে বিভিন্ন ব্যাংকে দুদকের চিঠি। রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা’র বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে রাস্তা নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাত পূর্বক নিজের ও পরিবারের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের জন্য বিভিন্ন ব্যাংকে সাবেক মেয়র,তার স্ত্রী জেলি রহমান,২ কন্যা জিনাত ফেরদৌস ও জারিন তাসনিমের কোন ব্যাংক হিসাব রয়েছে কিনা তার অনুসন্ধান করছে দূর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় রংপুর।গত ১৬ জানুয়ারির মধ্যে বিভিন্ন ব্যাংককে ব্যাংক হিসাব রয়েছে কিনা,থাকলে হিসাব বিবরণী প্রেরণের নির্দেশ দেন অনুসন্ধানী কর্মকর্তা দুদক রংপুর কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ হোসাইন শরীফ। এ ব্যাপারে হোসাইন শরীফের সঙ্গে ১৯ জানুয়ারি যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে। তালিকাভুক্ত সব ব্যাংকের অনেকেই এখন চাহিদামত তথ্য দেয়নি।সব ব্যাংকের তথ্য পেলে যাচাই বাছাই করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন এটা ফেক অভিযোগ। আমার আয়কর ফাইল রয়েছে। দুদক অনুসন্ধান করে কোন দুর্নীতির প্রমাণ পাবে না। স্ত্রী ও ২ কন্যার নামে ব্যাংকে দুর্নীতির কোন টাকা পয়সা নেই বলে তিনি চ্যালেঞ্জ করেন।
সংবাদ শিরোনাম ::
রসিক মেয়র কে দুদকের চিঠি
-
হামিদুল খান সুমন - আপডেট সময় ০৭:৩৮:৩৬ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
- ৮২৭ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ























