ঢাকা ১০:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি রাজৈরে লিবিয়ায় নির্যাতনের পর নিহত সোহাগ মুন্সি পরিবারের থানায় অভিযোগ মোবাইল কোর্টের অভিযানে হেলমেট না পরায় ৫ মামলায় ৪ হাজার টাকা জরিমানা লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীর বদলি শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে নিয়ে মিলল আরও চাঞ্চল্যকর তথ্য গোসিংগা ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে: পবিপ্রবি উপাচার্য বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই : পার্থ গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মিলন রানীর পাশে উপজেলা প্রশাসন জুলাইযোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবেন না : ডা. শফিকুর রহমান

ফ্রিজে রাখা দুধ দেওয়া যাবে না বলতেই বঁটির কোপে চাচাকে খুন

চাচার ফ্রিজে দুধ রাখেন মাসুদ প্রামাণিক। বিশেষ প্রয়োজ‌নে ফ্রিজ থে‌কে দুধ আন‌তে গে‌লে বিদ্যুৎ না থাকায় দুধ দিতে চাননি চাচা বাদশা প্রামাণিক। এ নিয়ে শুরু হয় কথা কাটাকাটি, পরে হাতাহা‌তি। এক পর্যায়ে বঁটি দিয়ে কুপিয়ে চাচাকে খুন করেন মাসুদ প্রামাণিক।

রোববার বি‌কাল সা‌ড়ে ৫টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হ‌রিপুর ইউনিয়নের আমজাদ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বাদশা প্রামাণিক (৬০) ওই এলাকার মৃত ভাদু প্রামাণিকের ছেলে। অভিযুক্ত মাসুদ প্রামাণিক (৪০) সম্পর্কে তার ভাতিজা।

কুষ্টিয়া ম‌ডেল থানার ওসি শেখ সো‌হেল রানা জানান, ফ্রিজে রাখা দুধ নিয়ে বাদশা প্রামাণিক ও মাসুদ প্রামাণিকের কথা-কাটাকাটি ও পরে হাতাহা‌তি হয়। একপর্যা‌য়ে ভাতিজা মাসুদ বঁটি দিয়ে বাদশা প্রামাণিকের কোমরে কোপ দেন। স্থানীয়রা উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়। ঘটনার পর থে‌কে নিজ ঘরে তালা লাগিয়ে স্ত্রী-সন্তানসহ পালিয়ে যান মাসুদ। এ বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি

ফ্রিজে রাখা দুধ দেওয়া যাবে না বলতেই বঁটির কোপে চাচাকে খুন

আপডেট সময় ১০:৪৩:২২ অপরাহ্ন, রবিবার, ১৬ জুন ২০২৪