মোঃ মাহফুজ আনোয়ার, জেলা প্রতিনিধি কুমিল্লা কুমিল্লায় ৯৭৫ বোতল ফেন্সিডিল’সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-২। ২০ জানুয়ারি রাতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন ধর্মপুর দৌলবাড়ি এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে আসামী মোঃ সাইফুল ইসলাম (৩০) নামের একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এ সময় আসামীর কাছ থেকে ৯৭৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার মাহমুদুল হাসান জানান, গ্রেফতারকৃত আসামী মোঃ সাইফুল ইসলাম (৩০) কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার বদরপুর গ্রামের ধনু মিয়া এর ছেলে। সে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ফেন্সিডিল সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। র্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়।মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় ৯৭৫ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব
-
আমাদের মার্তৃভূমি ডেস্ক : - আপডেট সময় ০৮:৩৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
- ৭৭১ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ























