ঢাকা ১২:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি রাজৈরে লিবিয়ায় নির্যাতনের পর নিহত সোহাগ মুন্সি পরিবারের থানায় অভিযোগ মোবাইল কোর্টের অভিযানে হেলমেট না পরায় ৫ মামলায় ৪ হাজার টাকা জরিমানা লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীর বদলি শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে নিয়ে মিলল আরও চাঞ্চল্যকর তথ্য গোসিংগা ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে: পবিপ্রবি উপাচার্য বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই : পার্থ গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মিলন রানীর পাশে উপজেলা প্রশাসন জুলাইযোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবেন না : ডা. শফিকুর রহমান

ঢাকার যানজটের ‘হট স্পট’ মেয়র হানিফ ফ্লাইওভার

ঢাকার প্রবেশ ও বহিরাগমনমুখ সায়েদাবাদ-যাত্রাবাড়ীর যানজট নিরসনে মেয়র মো. হানিফ ফ্লাইওভার নির্মাণ করেছে সরকার। প্রায় আড়াই হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত ফ্লাইওভারটি এখন যানজটের হট স্পটে পরিণত হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) প্রকল্প হওয়ায় বিনিয়োগকারী সংস্থাকে সুবিধা দিতে প্রকল্পের নকশা এমনভাবে করা হয়েছে যে নিচের সড়ক সরু হয়ে পড়েছে। হানিফ ফ্লাইওভারের নিত্যসঙ্গী এখন যানজট, ঘটছে দুর্ঘটনা এবং অকালে ঝরে যাচ্ছে তরতাজা প্রাণ।

আরও জানা যায়, মেয়র মো. হানিফ ফ্লাইওভারের দেখভালের দায়িত্বপ্রাপ্ত সংস্থা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। ফ্লাইওভারের কারণে এত জনদুর্ভোগ হলেও তা নিরসনে কর্তৃপক্ষ উদাসীন। ঈদযাত্রায় সড়কের যানবাহনের চাপ বাড়ায় এই ফ্লাইওভারের কারণে গুলিস্তান-যাত্রাবাড়ী সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ঢাকা থেকে বের হতে ১০ মিনিটের পথ পাড়ি দিতে হচ্ছে এক থেকে দেড় ঘন্টায়।

ভুক্তভোগীদের দাবি, মেয়র হানিফ প্রকল্প বাস্তবায়নের সঙ্গে জড়িতরা এই ব্যর্থতার দায় এড়াতে পারে না। নানা কলা-কৌশল করে তারা পার পাওয়ার পথ তৈরি করলেও সরকার চাইলে তাদেরকে ধরতে পারে না। এভাবে দায়িত্বপ্রাপ্ত সংস্থাকে আর নাক ডেকে ঘুমালে চলবে না। জেগে উঠতে হবে এবং মেয়র হানিফ ফ্লাইওভারের যানজট নিরসনে কার্যকর ভূমিকা পালন করতে হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি

ঢাকার যানজটের ‘হট স্পট’ মেয়র হানিফ ফ্লাইওভার

আপডেট সময় ১২:০৫:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৬ জুন ২০২৪