ঢাকা ০১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি রাজৈরে লিবিয়ায় নির্যাতনের পর নিহত সোহাগ মুন্সি পরিবারের থানায় অভিযোগ মোবাইল কোর্টের অভিযানে হেলমেট না পরায় ৫ মামলায় ৪ হাজার টাকা জরিমানা লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীর বদলি শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে নিয়ে মিলল আরও চাঞ্চল্যকর তথ্য গোসিংগা ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে: পবিপ্রবি উপাচার্য বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই : পার্থ গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মিলন রানীর পাশে উপজেলা প্রশাসন জুলাইযোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবেন না : ডা. শফিকুর রহমান

বঙ্গোপসাগর হয়ে সেন্টমার্টিনে গেলেন আটকাপড়া বাসিন্দারা

অবশেষে জীবনের ঝুঁকি নিয়ে বঙ্গোপসাগর হয়ে আটকাপড়া ১৮০ জন সেন্টমার্টিনের বাসিন্দা দ্বীপে যাত্রা করেছেন। বৃহস্পতিবার বিকালে তারা সাবরাং ইউনিয়নের মুণ্ডার ডেইল নৌঘাট হতে সেন্টমার্টিনের পথে যাত্রা করেন। এদের মধ্যে নারী, পুরুষ ও শিশুরাও রয়েছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরনাগাদ সেন্টমার্টিন হতে বঙ্গোপসাগর হয়ে আনুমানিক ২৩০ জন যাত্রী নিয়ে ৪টি বড় বড় ট্রলার টেকনাফের উদ্দেশে রওনা করে। ওই ট্রলারগুলো দুপুর ২টার দিকে সাবরাং ইউনিয়ন মুণ্ডার ডেইল নৌঘাটের পশ্চিমে বঙ্গোপসাগরে নোঙর করে। পরে ঘাট থেকে ছোট ছোট মাছ শিকারের নৌকাযোগে বঙ্গোপসাগরে নোঙর করা ট্রলারে তুলে দেন আটকা সেন্টমার্টিন যেতে ইচ্ছুক বাসিন্দাদের। বিকাল ৫টা নাগাদ তারা টেকনাফ ত্যাগ করেন বলে জানা গেছে।

সেন্টমার্টিন বোট মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ জানান, যেহেতু সামনে পবিত্র ঈদ ও কুরবানি। সেজন্য জীবনের ঝুঁকি নিয়ে হলেও তারা দ্বীপে যেতে আগ্রহী। তাই ৪টি ট্রলারে করে ২৩০ জন টেকনাফে এসেছেন এবং ১৮০ জন সেন্টমার্টিনে যাচ্ছেন। তবে শুক্রবার খাদ্যসামগ্রী কক্সবাজার হতে দ্বীপে পাঠানো হবে বলে জানান তিনি।

টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাফকাত আলী জানান, শুক্রবার থেকে কক্সবাজার হতে বড় জাহাজে করে খাদ্য সামগ্রী সেন্টমার্টিনে যাবে। আপাতত ঈদকে সামনে রেখে জরুরি ভিত্তিতে বিকল্প পথে বঙ্গোপসাগর হয়ে সেন্টমার্টিন যাতায়াত করা হচ্ছে।

মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের জেরে টেকনাফ-সেন্টমার্টিন নৌ রুটের নাক্ষ্যংডিয়া নামক পয়েন্ট হতে সেন্টমার্টিনগামী নৌযানকে মিয়ানমার প্রান্ত হতে গুলি ছুড়লে বোট মালিকেরা জীবনের নিরাপত্তার কথা চিন্তা করে বোট চলাচল বন্ধ করে দেন। পরে সেন্টমার্টিন যাওয়ার বিকল্প পথ হিসেবে সাবরাং ইউনিয়নে মুণ্ডার ডেইল নৌঘাট হতে সেন্টমার্টিন যাত্রা শুরু হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি

বঙ্গোপসাগর হয়ে সেন্টমার্টিনে গেলেন আটকাপড়া বাসিন্দারা

আপডেট সময় ০১:০৬:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪